ভোটের মুখে দিল্লিতে ‘রাম ধাক্কা’ আপের, দল ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গহলৌত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মেয়র পদে জেতার তিন দিনের মধ্যেই জোর ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রবিবার (১৭ নভেম্বর) দল ছাড়লেন দাপুটে নেতা তথা দিল্লি সরকারের মন্ত্রী কৈলাশ গহলৌত। আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ অবশ্য গহলৌতের আচমকা ইস্তফাকে বিজেপির ষড়যন্ত্র হিসাবেই দেখছেন। আর তার পরেই জোর জল্পনা শুরু হয়েছে, আপ ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী।

সামনের বছরের গোড়ার দিকেই দিল্লিতে বিধানসভার ভোট। ওই ভোটে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে যেমন কোমর কষে ঝাঁপিয়েছে আম আদমি পার্টি, তেমনই কেজরিওয়ালের দলকে সরিয়ে রাজধানীর ক্ষমতা দখলে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বৃহস্পতিবার দিল্লির মেয়র নির্বাচনে আপের ১০ কাউন্সিলরকে ভাঙিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দিল্লির মেয়র পদ ধরে রাখতে পেরে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন আপের শীর্ষ নেতারা। কিন্তু সেই স্বস্তি বেশিদিন রইল না।

এদিন সকালেই আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে মন্ত্রিসভা ও দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন দিল্লির স্বরাষ্ট্র এবং পরিবহন মন্ত্রী কৈলাশ গহলৌত। চিঠিতে আপের সাংগঠনিক কাজকর্ম নিয়ে একগাদা অভিযোগ করেছেন তিনি। গত কয়েকটি নির্বাচনে রাজধানীবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে নালিশ ঠুকেছেন। তাতে যমুনা নদী পরিচ্ছন্ন রাখার বিষয়টি উল্লেখ করেছেন। একই সঙ্গে আপের শীর্ষ নেতারা যে জনগণের প্রতি দায়বদ্ধতার চেয়ে ক্ষমতার প্রতি মোহাবিষ্ট হয়ে পড়েছেন, সে কথাও উল্লেখ করেছেন।  

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের