মেট্রোর কামরায় কেজরিওয়ালকে হুমকি দিয়ে পোস্টার, ধৃত অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : মেট্রোর কামরায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত ব্যক্তির নাম অঙ্কিত গোয়েল। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। এরপর মেট্রোর কোচে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। গত মঙ্গলবার সিসিটিভির ফুটেজে তদন্তকারী আধিকারিকরা দেখতে পান, একটি লোক মেট্রোর কোচের সাইনবোর্ডের ওপর কিছু লিখছেন। এই দৃশ্য দেখার পর ওই ব্যক্তিকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। শেষ পর্যন্ত এদিন ৩৩ বছর বয়সি অঙ্কিত গোয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে কেজরিকে উদ্দেশ্য করে এই ধরনের কথা লেখা হল, তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ।

গত সোমবার দিল্লির মেট্রোর মধ্যে কেজরিকে হুমকি দিয়ে দেওয়াল লিখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল আম আদমি পার্টি। সেখানে দেখা গিয়েছে, মেট্রো রেলের ভেতরে লাল রঙ দিয়ে লেখা রয়েছে, ‘কেজরি দয়া করে দিল্লি ছাড়ুন। না হলে ভোটের আগেই আপনাকে আক্রমণ করা হবে।‘ এই ঘটনার পর আপের তরফে জানান হয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। এরসঙ্গে বিজেপি যুক্ত রয়েছে।

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের