দিল্লির আদালতের লকআপে ধুন্ধুমার, বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল কয়েদির

আদালতে শুনানির সময়েই তিন আসামির মধ্যে বেধে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে মৃত্যু হল এক বন্দীর। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাজধানী দিল্লির সাকেত আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! আদালতে শুনানির সময়েই তিন আসামির মধ্যে বেধে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে মৃত্যু হল এক বন্দীর। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাজধানী দিল্লির সাকেত আদালতে। যে ঘটনাটি রীতিমতো নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। পাশাপাশি আদালতের এতগুলো নিরাপত্তা পেরিয়ে কীভাবে বন্দীদের মধ্যে যুদ্ধ বেধে গেল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে লোকজন। এই ঘটনা আবারও আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, ৫ জুন ২০২৫ তারিখে, দিল্লির সাকেত আদালতের লকআপে বন্দীদের দুটি দলের মধ্যে তীব্র লড়াই শুরু হলে আদালত চত্বরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে আহত আমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, এদিন দিল্লির সাকেত আদালতে শুনানির জন্য বন্দীদের আনা হয়েছিল।

এরপর আদালত প্রাঙ্গণেই লকআপে দুই বন্দী আরেক বন্দিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ভুক্তভোগী বন্দিকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই তিনি মারা যান। নিহত ব্যক্তি আমন, দিল্লির গোবিন্দপুরীর বাসিন্দা ধর্মেন্দ্রের (২৪) ছেলে। আমানের বিরুদ্ধে এফআইআর নং ২৫০/২০১৭-এ ৩০৭/৩৪ আইপিসির অধীনে মামলা করা হয়েছিল গোবিন্দপুরী থানায়। তবে তাঁর অপরাধ কী ছিল, তা জানা যায়নি। ঘটনার সময়, বেশ কয়েকজন বিচারাধীন বন্দী (UTP) লকআপের ভেতরে উপস্থিত ছিলেন। আমনের উপর আক্রমণকারী বন্দিদের নাম জগদীশের ছেলে জিতেন্দ্র ওরফে জিত্তে এবং লাল চাঁদের ছেলে জয়দেব ওরফে বাচ্চা। বলা হচ্ছে যে আক্রমণের কারণ ছিল পুরনো শত্রুতা। আসলে, ২০২৪ সালে, জিতেন্দ্র এবং আমনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসার সময় ঝগড়া হয়েছিল। সেই সময় আমন জিতেন্দ্র এবং তার ভাইকে ছুরি দিয়ে আক্রমণ করে।

এই প্রতিদ্বন্দ্বিতার কারণেই এদিন আদালতের লকআপে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে জিত্তে। পুরোনো সম্পত্তির বচসার জেরেই এই মর্মান্তিক ঘটনা টি ঘটিয়েছে অপরাধী। ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে উপস্থিত হন। বর্তমানে আদালতের লকআপ খালি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনা আবারও কারাগার এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তিনজন বন্দীর মারামারিতে কোনও অস্ত্র জড়িত ছিল না। ঘটনার সময় আমনের মাথা দেওয়ালে ঠেকিয়ে তাঁকে শ্বাসরোধ করে মারা হয়। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত