কাকার সঙ্গে সম্পর্কে জোর, রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন করে বিছানার নীচে দেহ লুকিয়ে রাখল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মঙ্গোলপুরীতে এক নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৩৫ বছর বয়সী এক মহিলাকে খুন করে তাঁর দেহ একটি ডাবল বেডের বক্সের ভিতরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁরই ২২ বছর বয়সি প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে অভিযুক্ত যুবকের পাশাপাশি তার কাকা এবং কাকার এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলা মঙ্গোলপুরী এলাকার বাসিন্দা ছিলেন এবং গৃহকর্মীর কাজ করতেন। তিনি বিবাহিত ও তিন সন্তানের মা। তদন্তকারীদের দাবি, ওই মহিলার সঙ্গে অভিযুক্ত যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যুবকটি তাঁর বাড়ির কাছেই একটি মুরগির দোকান চালাত।

আরও পড়ুন: এসিবি-র জালে সহকারী কমিশনার কালিঙ্গিরি শান্তি, উদ্ধার কোটি কোটি টাকার সম্পদ

মঙ্গলবার বিকেলে অভিযুক্ত যুবক মহিলাকে নিয়ে মঙ্গোলপুরীর একটি পেয়িং গেস্ট আবাসনের ঘরে যায়। অভিযোগ, সেখানে উপস্থিত ছিল যুবকের কাকা ও কাকার এক বন্ধু। তদন্তে উঠে এসেছে, ওই দুই ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে মহিলাকে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় শুরু হয় বচসা। এরপর রাগের মাথায় অভিযুক্ত যুবক মহিলাকে মাটিতে ফেলে দেয়, কপালে আঘাত করে এবং কম্বল দিয়ে মুখ চেপে ধরে গলা টিপে খুন করে বলে অভিযোগ।

পুলিশের দাবি, খুনের পর দেহটি বিছানার বক্সে ঢুকিয়ে রাখা হয়। অভিযুক্তের কাকা ও তাঁর বন্ধু বাইরে পাহারা দিচ্ছিলেন এবং পরে পালাতে সাহায্য করেন। সন্ধ্যায় পিজি-র মালিক ঘরে ফিরে বেড বক্সের ভিতর থেকে পা বেরিয়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দেহে শ্বাসরোধ ও আঘাতের স্পষ্ট চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার খুন ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র