মনমোহনের অন্তিম সংস্কার- স্মারক নির্মাণের জন্য কেন্দ্রের কাছে জমি চাইল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ । বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনমোহনের মৃত্যুর পর শুক্রবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে বৈঠকে বসলেন লোকসভার বিরোধী দলনেতা  রাহুল গান্ধি, সনিয়া গান্ধি , মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক শীর্ষ নেতারা । সেখানে মূলত আলোচনা হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য কীভাবে সম্পন্ন হবে।

 এদিনের বৈঠকের পর সিদ্ধান্ত  নেওয়া হয়েছে ,প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহয়ের শেষকৃত্য এবং স্মৃতিসৌধের জন্য উপযুক্ত জায়গায় দরকার। ইতিমধ্যেই এই মর্মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারে চিঠি দিয়েছেন। সেখানে তিনি লেখেন,’ শেষকৃত্য কেবল সেখানেই করা উচিত যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি করা যেতে পারে।  কেন্দ্রের উচিত এরজন্য জমি দেওয়া।‘

অন্যদিকে  প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে  কেন্দ্রীয় সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি রাষ্ট্রীয়স্তরে সব উদযাপন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফেও দলের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে । সেইসঙ্গে শেষকৃত্যের সময় তাঁকে দেওয়া হবে  ২১  বন্দুকের স্যালুটও । জানা গিয়েছে, দিল্লির শক্তিস্থানের কাছে সকাল ১০ – ১১ টার মধ্যে সম্পন্ন হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ