ঘন কুয়াশায় উত্তর ভারতে ব্যাহত ১৩৪ বিমান এবং ২২ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে ঘন কুয়াশার জেরে ব্যাহত বিমান এবং ট্রেন পরিষেবা। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতের ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এই ঘন কুয়াশার জেরে ব্যাহত ১৩৪ টি বিমান এবং ২২ টি ট্রেন পরিষেবা। এদিন সকাল সাড়ে ৫টায় দিল্লির সফদরজং অবজারভেটরিতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে এবং দিল্লি বিমানবন্দরের নিকটবর্তী পালামে দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে  গিয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে দৃশ্যমানতা ছিল ৫০ থেকে ২৫ মিটার।  এই ঘন কুয়াশার জেরেই ব্যাহত হচ্ছে পরিষেবা।

উত্তরের রাজ্যগুলিতে বর্ষবরণের আগে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে ফগ লাইট ব্যবহার করার পরামর্শ  দেওয়া হয়েছে। বর্তমানে গোটা উত্তর ভারত জুড়ে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরের স্কুলগুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

এদিন দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৮৬। যা বর্তমানে বাতাসের গুণগতমানের একদমই ‘খারাপ’-এর পর্যায়ে। তাই দিল্লিতে বাড়ছে ঘন কুয়াশা। এই কুয়াশার জেরে উত্তর ভারতে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বরেলিতে বরেলি-সুলতানপুর হাইওয়ের কাছে একটি দ্রুতগামী ট্রাক একটি বাড়িতে ধাক্কা মারে ঘন কুয়াশার জেরে। একথায় ঘন কুয়াশার জেরে উত্তর ভারতে বাড়ছে দুর্ঘটনা।  

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে