২জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে থাকবে ঘন কুয়াশা,ব্যাহত ১১ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি সহ উত্তরভারতের বিস্তীর্ণ এলাকা। দিল্লির আকাশে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা বাধাগ্রস্ত হচ্ছে। এই ঘটনায় জেরেই ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী  ২রা জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা অব্যাহত থাকবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং চণ্ডীগড়ের কিছু অংশে আগামী চার দিন ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রেল সূত্রে জানা গিয়েছে, কুয়াশার কারণে দিল্লিতে অন্তত ১১টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।

 সেই ট্রেনগুলি নাম সম্পর্কে উত্তর রেলের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বই সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস, হিমাচল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, এমসিটিএম উধমপুর-দিল্লি সরাই রোহিল্লা এসি এসএফ এক্সপ্রেস, লখনউ মেল, দানাপুর-আনন্দ বিহার টার্মিনাল জন সাধারণ এক্সপ্রেস, রক্সৌল-আনন্দ বিহার টার্মিনাল সদভাবনা এক্সপ্রেস, জম্মু মেল, পদ্মাবত এক্সপ্রেস এবং কাশী বিশ্বনাথ এক্সপ্রেস। শুধু তাই নয় বেশ কয়েকটি বিমান পরিষেবাও ব্যাহত হয়। এই ঘটনার জেরে বিপাকের মধ্যে পড়েছে যাত্রীরা।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় বৃহস্পতিবারও ঘন কুয়াশার জেরে ১৩৪ টি বিমান এবং ২২ টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। উত্তরের রাজ্যগুলিতে বর্ষবরণের আগে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে ফগ লাইট ব্যবহার করার পরামর্শ  দেওয়া হয়েছে। বর্তমানে গোটা উত্তর ভারত জুড়ে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরের স্কুলগুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে