ঘন কুয়াশায় ব্যাহত ২২টি ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশার কবলে  উত্তর ভারত। এই পরিস্থিতিতে ফের শুক্রবার ব্যাহত হল রেল চলাচল। পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত  ঘন কুয়াশা থাকার জন্য বৃহস্পতিবার রাত থেকে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। যারফলে  ব্যাহত হয়েছে সড়ক ও রেল চলাচল। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার রাত ৮টা থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশায় ঢেকে যায়। ঘন থেকে খুব ঘন কুয়াশায় ঢেকে গেছে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও ত্রিপুরার কিছু অংশ। উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশে মাঝারি কুয়াশা রয়েছে।ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভাতিন্ডা ও বিকানেরে দৃশ্যমানতা ছিল শূন্য মিটার।

এছাড়াও  অমৃতসর ও পাতিয়ালায় দৃশ্যমানতা ছিল  ২৫ মিটার,  গঙ্গানগর, চুরু, হিসার, পালাম, সফদরজং, জয়পুর এবং আগরতলায় ৫০ মিটার,  এবং আম্বালা, দেরাদুন, সুলতানপুর (পূর্ব উত্তরপ্রদেশ), পূর্ণিয়া, ভাগলপুর, রাঁচি এবং ঝাড়সুগুদায় ২০০ মিটার। ভারতীয় রেলের এক মুখপাত্র জানিয়েছেন, কুয়াশার কারণে দিল্লিতে আসা ২২টি ট্রেন সাড়ে ছয় ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।

 হাওয়া অফিসের মতে, দৃশ্যমানতা ০ থেকে ৫০ মিটার এবং ৫১ থেকে ২০০ মিটার ‘ঘন’, ২০১ থেকে ৫০০ মিটার ‘মাঝারি’ এবং ৫০১ থেকে ১০০০ মিটার  ‘খুব ঘন কুয়াশা’ হয়।  উল্লেখ্য, ডিসেম্বরের শেষ দিক থেকে উত্তর ও উত্তর-পূর্ব ভারতে সকালের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সড়ক, রেল ও বিমান চলাচলে ব্যাপক প্রভাব ফেলেছে। আর তারজেরেই চিন্তায় পড়েছে যাত্রীরা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে