এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করল DGCA

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হুইল চেয়ার না পাওয়ায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ বছর বয়সী এক যাত্রী প্রাণ হারান। এবার ঘটনার প্রেক্ষিতেই এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) । গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনার পর এয়ার ইন্ডিয়াকে সাতদিনের মধ্যে জবাবদিহি করার নির্দেশ দেয় DGCA। আর এই নির্দেশের পরেই লাখ লাখ টাকা জরিমানা হল এয়ার ইন্ডিয়ার।

গত ১৬ ফেব্রুয়ারি ওই  বৃদ্ধা এয়ার ইন্ডিয়া বিমানে করে নিউ ইয়র্ক থেকে মুম্বাইয়ে আসেন। বিমান বন্দরে এসে চাহিদা বেশি থাকায় হুইলচেয়ার জোগাড় করতে পারেননি। এই ঘটনার পরেই বিমান সংস্থার তরফে জানান হয়েছে, কর্মীরা ওই যাত্রীকে হুইলচেয়ারের জন্য অপেক্ষা করতে বলেছিল। কিন্তু সেই ব্যক্তি অপেক্ষা না করে স্ত্রীকে নিয়ে  টার্মিনালে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরেই বিমানবন্দরে আচমকাইন অসুস্থ হয়ে পড়েন ব্যক্তিটি। বিমানবন্দরের মেডিক্যাল টিম দ্রুত ওই যাত্রীকে দেখতে যায়। তারা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, এই ঘটনার পরে প্রত্যেক বিমান সংস্থাকে নির্দেশিকা পাঠিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) । সেই নির্দেশিকায় বলা হয়েছে, বিমান থেকে নামার সময় সহায়তার প্রয়োজন এমন যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ারের ব্যবস্থা করতে হবে। তা না হলে বিমান সংস্থার বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা।

 

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?