সরপঞ্চকে খুনের ঘটনায় নাম ছড়াতেই তড়িঘড়ি ইস্তফা মহারাষ্ট্রের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির নেতা ধনঞ্জয় মুন্ডে। মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফড়নবিশের কাছে জমা পড়েছে পদত্যাগ পত্র । মঙ্গলবার ধনঞ্জয় মুণ্ডের ব্যক্তিগত সহকারী প্রশান্ত যোশী মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। ইতিমধ্যেই ধনঞ্জয়ের ইস্তফা গ্রহণ করেছেন  দেবেন্দ্র ফড়নবিশ। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,’ মুন্ডে আমাকে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি এটি গ্রহণ করেছি এবং রাজ্যপালের কাছে পাঠিয়েছি।’ 

কী কারণে আচমকাই পদত্যাগ করলেন ধনঞ্জয় মুন্ডে? 

মহারাষ্ট্রের শীর্ষ এই নেতার পদত্যাগের পিছনে রয়েছে রহস্য । কিছুদিন আগে সরপঞ্চ সন্তোষ দেশমুখ হত্যা মামলায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ধনঞ্জয় মুন্ডে। SIT  তাদের চার্জশিটে এনসিপি নেতার এক ঘনিষ্ঠ বাল্মিক করাডকের নাম আসে । এরপরে বাল্মিক করাড এবং তার ছয় সহযোগীকে এই বছরের জানুয়ারিতে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ । তাই তড়িঘড়ি মন্ত্রিত্ব ছাড়লেন  ধনঞ্জয় মুন্ডে। 

SIT চার্জশিটে স্পষ্টভাবে বলা হয়, সরপঞ্চের হত্যার মূল ষড়যন্ত্রকারী হলেন বাল্মিক করাড। কারণ , ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছ থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তিনি । আর সেই টাকা না পেতেই সরপঞ্চের খুনের পরিল্পনা করেছিলেন করাড । তার বিরুদ্ধে ইতিমধ্যে ১১টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। চার্জশিটে তাকে ‘গ্যাং লিডার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর