‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃদাম্পত্য জীবনে সন্দেহের বিষ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, মহারাষ্ট্রের ধারাশিবের ঘটনায় তা ফের সামনে এল। স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন স্বামী। সেই সন্দেহকে কেন্দ্র করে প্রথমে স্ত্রীর একটি ভিডিয়ো রেকর্ড করা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই নির্জন মাঠে নিয়ে গিয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল ইঞ্জিনিয়ার স্বামীর বিরুদ্ধে। সবচেয়ে মর্মান্তিক, ঘটনার সময় ঘটনাস্থলেই ছিল তাঁদের চার বছরের শিশুপুত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কোমল টেকালে। অভিযুক্ত স্বামী গণেশ শিবাজি টেকালে। বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হয়। অভিযোগ, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ থেকেই সেই বিবাদ। পরে সন্ধ্যা নাগাদ গণেশ বাইকে করে স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে কালম্ব-ইরামালা সড়কের হাসেগাঁও এলাকার দিকে যান। সেখান থেকে কোমলকে জোয়ারের খেতে নিয়ে যাওয়া হয়। পুলিশের অভিযোগ, নির্জন জায়গায় ফের দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপরই গণেশ স্ত্রীর উপর হামলা করেন। পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যান। মায়ের দেহ কোথায় পড়ে রয়েছে, পুলিশকে সেই জায়গা দেখায় শিশুটিই।

আরও পড়ুনঃ ১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

ঘটনার আগে স্ত্রীর কথিত সম্পর্ক নিয়ে একটি ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। সেই ভিডিয়ো আত্মীয়-পরিজনদের পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। খুনের পর অভিযুক্তের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পুলিশের নজরে এসেছে। সেখানে স্ত্রীকে ‘শাস্তি’ দেওয়ার কথা লেখা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ভিডিয়ো, মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের তথ্য খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত গণেশের খোঁজে তল্লাশি চলছে।

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর