মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা থেকে দিল্লিত গিয়ে সোজা পৌঁছে যান মতিলাল নেহেরু মার্গের বাড়িতে। কিন্তু সেই সময় জেপি নাড্ডা বাড়িতে না থাকায় বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিকেলে তিনি আবার যাবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার দুর্গাপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু এদিন সকাল হতেই তাঁকে দেখা যায় কলকাতা বিমানবন্দরে। সেখানেই তিনি বলেন বিশেষ কাজে যাচ্ছেন দিল্লিতে। সেখানে পা রেখেই পৌঁছে যান জেপি নাড্ডার বাড়িতে। কিন্তু  ৫ মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে আসেন তিনি। বিকেলে তিনি আবার দেখা করতে যাবেন বলে জানা গিয়েছে।   বিকেলে তাকে সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এর থেকে বেশি কোন কথা তিনি বলেননি।

এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের দাঁড়িয়ে অভিমানের সুরে তিনি বলেন, তিনি গেলে হয়তো দল অস্বস্তিতে পড়বে। কর্মীরা তাঁকে ডেকেছিলেন। তাই তিনি রাজি হয়েছিলেন সভায় যোগ দেওয়ার জন্য। দলের পক্ষ থেকে তাঁকে ডাকা হয়নি। তাই যাচ্ছেন না। দল হয়তো চায় না, সেই কারণেই তার এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে আসবেন খবর হওয়ার পরেই জল্পনা ছড়িয়েছিল, এই সভায় হাজির থাকবেন কিনা দিলীপ ঘোষ। সমস্ত জল্পনা উড়িয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, হাজির থাকবেন মোদির সভায়। সেই সময় স্পষ্ট বলেছিলেন, মঞ্চে হাজির না থাকলেও নিচে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু সভার দিনেই বদলে গেল পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় জানা গিয়েছে, দিলীপ ঘোষের কাছে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ আসেনি। তারপরেই শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা যায় তাঁকে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের