সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষতিপূরণ চাকরি খোয়া যাওয়া আর্মি নার্সকে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের অপরাধে খুইয়েছিলেন চাকরি। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন আর্মি নার্স। কেন্দ্রকে সেই টাকা দিতে হবে।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত বুধবার এই নির্দেশ দিয়েছেন। কাজে বরখাস্ত হওয়া সেলিনা জনের মামলার ভিত্তিতেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। ১৯৯৮ সালে সেলিনা জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। লেফট্যানেন্ট পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই ২০১২ সালে আর্মি ফোর্সেসের ট্রাইবুনালে যায় সেলিনা। সেখানে সেলিনার পক্ষেই রায় দিয়েছিল ট্রাইবুনাল। তাঁকে স্বপদে বহাল রাখার কথা জানিয়েছিল আদালত। এরপর ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্চ করে শীর্ষ আদালতে যান আর্মি নার্স। এদিন শীর্ষ আদালত কেন্দ্রের ওই সিদ্ধান্তকে নস্যাৎ করে দিয়েছে। শীর্ষ আদালতের তরফে পর্যবেক্ষণে জানানো হয়েছে, বিয়ে করার জন্য মিলিটারি নার্স হিসাবে চাকরি যাওয়ার বিষয়টি ১৯৯৫ সালেই উঠে যায়। ফলে বিয়ের কারণে সেনাবাহিনীতে মহিলা আধিকারিকদের চাকরি যাওয়ার বিষয়টি সংবিধান সম্মত নয়।

এদিন শীর্ষ আদালত অবশ্য জানিয়ে দিয়েছে, সেলিনা জন অল্প সময়ের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্স হিসাবে কাজ করেছেন। তাঁকে যেন এখন কেন্দ্রের তরফে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আগামী আট সপ্তাহের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে।

 

 

 

 

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স