‘আমি ছোট বাচ্চাদের শেষ হতে দেখেছি’, ক্যামেরার সামনে ভেঙে পড়লেন শিবকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় সম্বর্ধনা উৎসব পরিণত হয়েছে মর্মান্তিক শোকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত হয়েছে ৪৭ জন। আজ বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্ট হবে এই মামলার শুনানি। গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বুধবার দুর্ঘটনার পরপরই চিন্নাস্বামীতে পৌঁছেছিলেন তিনি।

বেঙ্গালুরুর মর্মান্তিক শোক সম্পর্কে বলতে গিয়ে ক্যামেরার সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েন শিবকুমার। তিনি বলেন, “আমি বাচ্চাদের জন্য চিন্তিত, ওরা যে একেবারে ছোট। আমি দেখছি ওরা ১৫ বছরের কিশোর-কিশোরী। আমি নিজের চোখে দেখেছি কমপক্ষে ১০ জনকে মারা যেতে। কোনও পরিবারই এই ক্ষতি সহ্য করতে পারবে না।”

ঘটনার ভয়াবহতা স্মরণ করে শিবকুমার বলেন, “পুলিশ কমিশনার আমাকে ১০মিনিটের মধ্যে বিজয় উৎসব শেষ করতে বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন দু’এক জন মারা গিয়েছেন। এই অনুষ্ঠান ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।”

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী পদদলিত হওয়ার ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং বলেছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই চেষ্টাই করা হবে। এর সঙ্গে সঙ্গে ডি কে শিবকুমার বিজেপির বিরুদ্ধে এই ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগও করেছেন। তিনি বলেন, “আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বিরোধী দলকে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে দিন। আমি দেখব কত মৃতদেহ নিয়ে তারা রাজনীতি করে। কিন্তু ছোট বাচ্চাগুলোকে দেখে আমার খারাপ লেগেছে। আমি তাদের কষ্ট দেখেছি। ”

প্রত্যক্ষ্যদর্শীদের মতে, উদযাপনের সময় স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে হঠাৎ করেই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তার ফলে দেখা দেয় বিশৃঙ্খলা। বহু মানুষ পিষ্ট হন। অসংখ্য আহত হন।

তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার নেপথ্যে আয়োজকদের অবহেলা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন গোটা বিষয়টির তদন্ত করছে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের