এই মুহূর্তে




জল্পনা উস্কে সিদ্দারামাইয়ার বাড়িতে শিবকুমার, হাসিমুখে সারলেন প্রাতরাশ

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ- নবীন দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল আগেই। তা নিয়ে চলছিল নানা ধরনের জল্পনাও। এবার জল্পনাকে উস্কে দিতেই হোক নাকি নিন্দুকদের লজ্জা দিতেই হোক, শনির সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়ি পৌঁছালেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সারলেন মুখরোচক জলযোগও। যদিও শোনা যাচ্ছে, এই সাক্ষাৎ এবং জলযোগ পর্ব আসলে সিদ্দারামাইয়াকে মনে করিয়ে দেওয়া যে ২০২৬ সালের মার্চ-এপ্রিলের মধ্যে তাঁকে ক্ষমতা হস্তান্তর করতে হবে শিবকুমারের কাছে।

সূত্রের খবর, সমস্ত লক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে শিবকুমারের পক্ষে ক্ষমতায় আসার স্পষ্ট সম্ভাবনা রয়েছে। এও শোনা যাচ্ছে, প্রাতঃরাশের বৈঠকে সম্ভবত শিবকুমার-সিদ্দারামাইয়া সমঝোতা সূত্র নিয়ে বিশদ আলোচনা সেরেছেন। যতক্ষণ না পরিবর্তন ঘটছে, ততক্ষণ শিবকুমার সিদ্দারামাইয়ার ডেপুটি হিসেবেই থাকবেন। কংগ্রেস কর্ণাটক ইউনিটে জনসমক্ষে কোনও ভিন্নতা চায় না। সকলেই বুঝতে পারছেন সিদ্দারামাইয়ার মতো প্রবীণ কংগ্রেস নেতাকে হঠাৎ করে ক্ষমতাচ্যুত করা দলের জন্য ক্ষতিকর হবে।

কর্নাটক কংগ্রেসে তৈরি হয়েছে বেশ কিছু সমস্যা। দক্ষিণের এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তাঁরই ঘনিষ্ঠ কিছু বিধায়ক। এই নিয়ে অনেক দূর এগিয়েছেন তাঁরা। এর আগে এই নিয়ে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে গিয়ে ওই বিধায়করা এই দাবির কথা জানিয়ে আসেন।

কানাঘুঁষো আগেই চলছি। দলের বিধায়করা যে মুখ্যমন্ত্রীর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছেন তাও শোনা যাচ্ছিল। দু’বছর আগে যখন বিপুল ভোটে জয়ী হয়ে কর্নাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস তখন থেকেই দুদলে ভাগ হয়ে গিয়েছিল শিবির। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যদিও সকলেই একবাক্যে মেনে নিয়েছিলেন শিবকুমারের ভূমিকা ছাড়া কংগ্রেসের ক্ষমতায় ফেরা সম্ভব ছিল না। আসার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল অন্যতম। তারপরেও ডিকে হন উপ মুখ্যমন্ত্রী,  মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া।

সিদ্দারামাইয়া পদে বসার পর থেকেই কর্নাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদে থাকবেন সিদ্দারামাইয়া। আড়াই বছর পর তাঁর স্থলাভিষিক্ত হবেন শিবকুমার। এদিকে মুখ্যমন্ত্রী পদে থাকার আড়াই বছর সদ্য পার করেছেন সিদ্দারামাইয়া। তারপরেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। যদিও সিদ্দারামাইয়া ইঙ্গিত দিয়েছেন তিনি সরতে রাজি নন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

যাত্রী ভোগান্তির জের, কেন্দ্রের নির্দেশে চাকরি যাচ্ছে ইন্ডিগোর সিইও’র?

‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

‘বাতিল বিমানের যাত্রীদের টিকিটের দাম ফেরত দিন’, ইন্ডিগোকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

জোটে সরকার চালালেও রাহুলের সঙ্গে ভিন্নমত ওমরের

‘সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি’, ইন্ডিগো বিভ্রাটে চোখে জল যাত্রীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ