‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনশনের ২১তম দিনে সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করার পর নতুন করে বিতর্ক তৈরি হল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তাঁর দাবি, এখনও পর্যন্ত সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা শুরু হয়নি। হাসপাতালের তরফে চাওয়া মেডিক্যাল রিপোর্টও পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না।

শনিবার ভোরে জন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে ওয়াংচুককে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে সেই দাবি মানতে নারাজ গীতাঞ্জলি। হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনও কোনও চিকিৎসা চলছে না। শুধু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কিছু পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আমাদের দেওয়া হচ্ছে না। তাই আমরা অন্য একটি পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করাব। রিপোর্ট মিলিয়ে না দেখা পর্যন্ত কোনও ওষুধ দেওয়ার অনুমতি দেব না। গীতাঞ্জলির আরও দাবি, শুক্রবার পর্যন্ত ওয়াংচুকের পটাশিয়ামের মাত্রা ছিল ৪.৩। অথচ শনিবার হাসপাতালে সেটি ২.৯ বলে জানানো হয়েছে। এত অল্প সময়ে এমন পরিবর্তন হওয়া সম্ভব কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, রিপোর্টে গরমিল থাকলে আগে তা যাচাই করা জরুরি। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের এবং গত ২০ দিন ধরে ওয়াংচুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা চিকিৎসকদের সম্মতি ছাড়া মুখে বা শিরাপথে কোনও খাবার তরল বা ওষুধ দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য, দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালতও তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিল।

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা