‘‌সংসদকে দলীয় কার্যালয়ে পরিণত করবেন না’‌, স্পিকারের অনাস্থা ইস্যুতে তোপ সায়নীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লোকসভায় বিরোধী সাংসদদের বারবার কথা বলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ, বুধবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের দাবি, এই বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং লোকসভার স্পিকারের ভূমিকার সঙ্গে সরাসরি জড়িত। লোকসভার বিরোধী দলনেতাকে সমর্থন করে সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। বিরোধীরা একজোট হওয়ায় চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে সায়নী দাবি করেছেন যে, সংসদকে দলীয় অফিসে পরিণত করা হচ্ছে।

এদিকে ‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে উত্তপ্ত হল অধিবেশন। এদিন লোকসভায় আলোচনার সময় রাহুল গান্ধী বলেন, ‘‌সংসদ কেবল কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এই কক্ষ গোটা দেশের মানুষের মতামতের প্রতিফলন। তাই বিরোধী শিবিরের সাংসদদের বক্তব্য শোনার সুযোগ থাকা প্রয়োজন।’‌ আর তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সুর চড়িয়ে বলেন, ‘‌ওম বিড়লার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও আপত্তি ছিল না। কিন্তু এটি নিরপেক্ষতা এবং মর্যাদার প্রশ্ন। সংসদে গণতন্ত্রের কোনও অবশিষ্টাংশ নেই। আমাদের মতামতকে আঘাত করা হচ্ছে। তাহলে কীভাবে আমরা জনগণের পক্ষে লড়াই করব?’‌

অন্যদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে প্রথমে তৃণমূল একটা পথের কথা বলেছিল। কিন্তু পরিস্থিতি বিচার করে বিরোধীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আজ লোকসভার বিরোধী দলনেতা সুর চড়িয়ে আক্রমণ করেন, ‘‌এই আলোচনা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্পিকারের ভূমিকা নিয়ে। একাধিকবার আমার নাম উল্লেখ করে নানা ধরনের অদ্ভুত কথা বলা হয়েছে। যখনই বিরোধী শিবিরের কেউ কথা বলতে ওঠেন, তখনই তাঁদের থামিয়ে দেওয়া হয়।’‌ আর রাহুলকে সমর্থন করে যাদবপুরের সাংসদের মন্তব্য, ‘পার্টি অফিস বানিয়ে ফেলবেন না সংসদকে। সংসদ এখন নীতি–নির্ধারণকারী মঞ্চ নয়, একটি বিজ্ঞাপনী মঞ্চে পরিণত হয়েছে।’‌

তাছাড়া আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে বলতে উঠলে তুমুল হট্টগোল দেখা দেয় সংসদে। এয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। তবে ভোটাভুটিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়। যদিও রাহুল গান্ধীর কথায়, ‘এই কক্ষ ভারতের মানুষের কণ্ঠস্বর। এটি কোনও একটি দলের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমরা যখনই কথা বলতে উঠি, আমাদের থামিয়ে দেওয়া হয়। শেষবার যখন আমি কথা বলেছিলাম, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা কিছু আপস নিয়ে মৌলিক প্রশ্ন তুলেছিলাম।’‌ তখন আবার তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষের চোখা আক্রমণ, ‘‌আপনি আপনার অহংকারকে তুলে ধরতে পারেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে উপদেশ দেওয়া থেকে বিরত রাখতে পারেন না। এই পার্লামেন্টকে পার্টি অফিসে পরিণত করবেন না।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত