President Poll: আদিবাসী মুখ দ্রৌপদী মূর্মূ বিজেপি প্রার্থী

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সব জল্পনার অবসান। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (President Poll) এনডিএ’র (NDA) প্রার্থী হচ্ছেন বিজেপি নেত্রী দ্রৌপদী মূর্মূ (Draupadi Murmu)। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) জানান, নারী ক্ষমতায়নের দিকে নজর রেখেই দ্রৌপদী মূর্মূকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এদিন বিকালেই দেশের ১৮টি বিরোধী দলের পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি বেছে নেওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আর তার পরেই রাতে প্রার্থি বাছাইয়ের জন্য তড়িঘড়ি বৈঠকে বসে বিজেপি সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ দলের শীর্ষ নেতারা উপস্থিতি ছিলেন।

রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে আদিবাসী মুখ তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মূর্মূর নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও আনন্দীবেন পটেল , আরিফ মহম্মদ খান সহ আরও বেশ কয়েকটি নামও উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত এদিন ওড়িশার নেত্রী তথা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মূর্মূর উপরেই আস্থা রাখেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওড়িশা বিধানসভায় (Odisha Assembly) বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দ্রৌপদী মূর্মূ। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপালের (Governor, Jharkhand) দায়িত্বও সামলেছিলেন।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান