‘ভানু প্রতাপ’ ছদ্মনামে ভুয়ো পাসপোর্ট নিয়ে আমেরিকায় ঢুকেছিল কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারতে’ কড়ি দিয়ে যে সব কেনা যায়, ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। মহারাষ্ট্রের এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তথা কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই ‘ভানু প্রতাপ’ নামে ভুয়ো পাসপোর্ট বানিয়ে তা নিয়েই আমেরিকায় ঢুকেছিল। পঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার তরফে সেই ভুয়ো পাসপোর্টের ছবিও জাতীয় তদন্ত সংস্থার কাছে তুলে দেওয়া হয়েছে।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের আসল বাড়ি পঞ্জাবের ফাজিলকার দত্তারিয়ানে। বাবার নাম লোভিন্দর কুমার। অথচ সেই পরিচয় লুকিয়ে ভানু প্রতাপ নামে এক ভুয়ো পাসপোর্ট বানিয়েছিলেন পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা ও বাবা সিদ্দিকীর খুনের প্রধান পাণ্ডা আনমোল। ‘ভি৩৫৩৪৫৭৯’ (V3534569) নম্বরের ওই পাসপোর্টে আনমোলের ছবির পাশে নাম হিসাবে লেখা রয়েছে ভানু প্রতাপ। আসল বাবা লোভিন্দর কুমারের পরিবর্তে নকল বাবা হিসাবে ‘রাকেশ’ এবং মা হিসাবে সুমিত্রা দেবীর নাম দেওয়া হয়েছে। জন্ম তারিখ রয়েছে-১৫-১২-২০০০। বাড়ির ঠিকানা, ফ্ল্যাট নম্বর-১০৭, টি-৪, আরিক সিটি, সেক্টর-৮২, ফরিদাবাদ, পিন কোড-১২১২০০, হরিয়ানা। ২০২১ সালের ২৯ অক্টোবর পাসপোর্ট ইস্যু করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা ২০৩১ সালের ২৮ অক্টোবর।

বাবা সিদ্দিকীকে খুনের পরেই দেশ ছেড়ে পালিয়ে যায় আনমোল। গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশের হাতে পাকড়াও হয়। প্রত্যর্পণ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ করে বুধবারই (১৯ নভেম্বর) বিশেষ বিমানে চাপিয়ে দেশে ফেরানো হয় মুম্বইয়ের বিশিষ্ট শিল্পপতি তথা রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর মূল হত্যাকারী তথা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। অবতরণের পর জাতীয় তদন্তকারী সংস্থা NIA-এর তত্ত্বাবধানে তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে সোজা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন আনমোল বিষ্ণোই।

গত বছরের ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই খুনের ঘটনায় নাম জড়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনার সময়ে ঘটনাস্থলে তিন আততায়ী ছিল। তবে দু’জনকে গ্রেফতার করতে পারলেও মূল হত্যাকারী আনমোল বিষ্ণোই পালিয়ে যায়। সিদ্দিকিকে খুনের পরেই বলিউড অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে প্রবেশ বাবা সিদ্দিকীর। প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধায়ক হন। পরে অবশ্য ২০১৪ এবং ২০১৯ সালের বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিতে (অজিত পাওয়ার গোষ্ঠী) যোগদান করেন তিনি।

আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে বাবা সিদ্দিকীকে হত্যার পাশাপাশি ২০২২ সালের মে মাসে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বলিউডের নায়ক সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। গত বছরের নভেম্বরে অবৈধভাবে প্রবেশের দায়ে মার্কিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?