এবার প্রস্রাবকাণ্ড ট্রেনে, মহিলা সহযাত্রীর কাপড় ভেজালেন সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : মদ্যপ অবস্থায় এক সেনা জওয়ান প্রস্রাব করে দিলেন এক মহিলা সহযাত্রীর গায়ে। এমনই অনভিপ্রেত ঘটনা ঘটেছে গণ্ডওয়ানা এক্সপ্রেস ট্রেনে। বার বার অভিযোগ জানানো সত্বেও রেলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ওই সেনা কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে ওই মহিলা অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী দফতরে। পাশাপাশি রেল মন্ত্রকের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। এর আগে বিমানে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি এক মহিলার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন। তখন অবশ্য অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্য ব্যবস্থা নেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, গণ্ডওয়ানা এক্সপ্রেসের বি ৯ কোচে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছত্তিশগড়ের দূর্গের দিকে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। তাঁর সঙ্গে সাত বছরের ছেলেও ছিলেন। ওই মহিলা ২৩ নম্বর আসনে ছিলেন। মহিলা যে আসনে ছিলেন, তার ওপরের আসনে ছিলেন সেনা জওয়ান। সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি শুয়ে থাকাকালীন প্রস্রাব করে ফেলেন। নীচে শুয়ে থাকা মহিলার ওপর প্রস্রাব করে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওই মহিলা। তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানান। স্বামী হিমাচল সিং রেলের হেল্পলাইনে ফোন করেন ও সাহায্য চান।

কিন্তু আরপিএফের তরফে কোনও হেলদোল দেখা যায়নি। গোয়ালিয়র স্টেশন এক আরপিএফ কর্মী অভিযোগকারী ওই মহিলার সঙ্গে দেখা করেন। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার ছবিও তোলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেননি। এরপর ট্রেনটি যখন ঝাঁসি স্টেশনে পৌঁছোয়, সেখানেও আরপিএফ, জিআরপি যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শেষ পর্যন্ত সেনা কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি