দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতার গাড়িচালক

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১। অসমের গুয়াহাটি থেকে গোবিন্দ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ করা থেকে খুন গোটা ঘটনার সঙ্গে গোবিন্দ সরকার সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ। অভিযুক্তের গতিবিধিও নজরে রেখেছিলেন তদন্তকারীরা। সেখানে খুনের ঘটনায় তার যোগ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, নিউ টাউনে স্বর্ণকার খুনে ধৃত কোচবিহারের বহিষ্কৃত তৃণমূলনেতা সজল সরকার সহ একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করে গোবিন্দ সরকারের কথা জানা যায়। তারপরে অসমের উদ্দেশ্যে বিধাননগর থানার পুলিশ রওনা দিয়েছিল। সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। তারপরেই অভিযুক্তকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়েছে। ট্রানজিট রিমান্ডে ধৃতকে বিধাননগরে নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে স্বপন কামিল্যা খুনে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযোগ যার দিকে, তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। আগাম জামিনের আবেদন করেছিলেন বিডিও প্রশান্ত বর্মন। তাঁর আগাম জামিন মিলেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত গোবিন্দ সরকার স্বর্ণ ব্যবসায়ীর খুনের সময় হাজির ছিলেন। সে কোচবিহারের বহিষ্কৃত তৃণমূলনেতা সজল সরকারের ঘনিষ্ট বলে জানা গিয়েছে। সজল সরকারের গাড়ির চালক ছিল গোবিন্দ। এবার তাকেও জালে তুলেছে পুলিশ। ফলে আরও একটু এগোল তদন্ত।

গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে। খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অপহরণ করে বেধড়ক মারধর করা হয়  বলে অভিযোগ। পরেরদিন বাগজোলা খালপাড়ের যাত্রাগাছি থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপরেই স্বপন কামিল্যার পরিবার বিডিও এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ ও খুনের অভিযোগ দায়ের করেন।

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত