৭৫০ কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি! ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের ১২টি স্থানে অভিযান ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  ৭৫০ কোটি টাকার জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) কেলেঙ্কারির তদন্ত চালানো হচ্ছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের ১২টি স্থানে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনিতেই দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। তাতে সাফল্যও আসছে। এবার নয়া পালক যুক্ত হল ইডির মুকুটে।

অভিযান চালানো হয়েছে ২০০২ সালে হওয়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে। তল্লাশি অভিযান বৃহস্পতিবার ভোরে শুরু হয়। আধিকারিকরা জানিয়েছেন যে একটি কোম্পানির নামে বিবিধ নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। তারপরেই চালানো হত দুর্নীতিমূলক কাজ। এই সিন্ডিকেটের মূল হোতার নাম শিব কুমার দেওরা। তাকে অর্থ জালিয়াতির দায়ে গ্রেফতারের পর তদন্ত শুরু হয়েছিল। দেওরাকে ২০২৫ সালের মে মাসে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। জুলাই মাসে তার বিরুদ্ধে গুরুত্ভির যোগ আনা হয়েছিল। ইডি আধিকারিকরা জানিয়েছেন যে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাজেয়াপ্ত করা যাবতীয় প্রমাণ অর্থ পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি এবং সংস্থার জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছে। আরও অনুসন্ধান চলছে।

আধিকারিকদের মতে, চলমান অনুসন্ধান অভিযান বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এর ফলে সংস্থাটি কী সংখ্যক অবৈধ নেটওয়ার্ক তৈরি করেছিল, তার মধ্যে অতিরিক্ত সুবিধাভোগী ক’জন ছিল, আর্থিক সহায়তাকারী কারা এই সকল কিছু সনাক্ত করতে সহায়তা করেছে। এই অভিযানের উদ্দেশ্য হল বৃহত্তর অর্থের পথ খুঁজে বের করা। সেই সঙ্গে অপরাধের অর্থের সঙ্গে যুক্ত উৎস গুলিও উদ্ধারের চেষ্টা করা। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে কিনা এখন সেটাই দেখার।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন