আর্থিক তছরুপের অভিযোগে কংগ্রেস বিধায়কের বাড়িতে ইডির তল্লাশি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার কংগ্রেসের কর্ণাটকের  বিধায়কের বাড়িতে ইডির তল্লাশি। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে এই তল্লাশি। কংগ্রেস বিধায়ক নারা ভরত রেড্ডি ও আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরুপের  অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শুক্রবার সেই অভিযোগের ভিত্তিতেই ইডি তল্লাশি শুরু করেছে।

কর্ণাটকের কংগ্রেস বিধায়ক নারা ভরত রেড্ডির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে কর্ণাটক পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। বিধায়কের সাথে যুক্ত কিছু খনন ব্যবসাও তদন্ত করছে ইডি। কারণ, বিধায়কের বিরুদ্ধে জমি কেনা-বেচার অভিযোগ উঠে এসেছে ইডির স্ক্যানারে। এদিন  কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা বেল্লারি এবং বেঙ্গালুরুতে রেড্ডির বাড়িতে তল্লাশি শুরু করেছে।  তবে রেড্ডি ছাড়া আর কোন কোন কংগ্রেস নেতার বাড়িতে  তল্লাশি চালাচ্ছে ইডি , তা এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য , সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী শিবিরকে চাপে ফেলতে শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় তল্লাশি। বর্তমানে জমি কেলেঙ্কারি মামলায় জেলবন্দি হয়েছেন হেমন্ত সোরেন। শুধু তাই নয় আবগারি দুর্নীতি মামলায় ইডি বারবার তলব করছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। আর এই আবহেই  কর্ণাটকের কংগ্রেস বিধায়কের বাড়িতে ইডি তল্লাশি শুরু করেছে। এইন নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার