ধুলোঝড়ে লন্ডভন্ড মুম্বই, বিল বোর্ড চাপা পড়ে প্রাণ গেল আটজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাত্র কয়েক মিনিটের ধুলোঝড়ে লন্ডভণ্ড হয়ে গেল দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। ধুলোঝড়ে  ঘাটকোপারে একটি বিজ্ঞাপনী বোর্ড (বিল বোর্ড) ভেঙে পড়ায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আটজন। গুরুতর আহত হয়েছেন আরও ৫৯ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। ধুলোঝড়ের পাশাপাশি চলছে অঝোরে বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, সোমবার বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ধুলোঝড়-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস সত্যি করে বিকেলেই শুরু হয় ধুলোঝড়। নিমিষে আকাশজুড়ে অন্ধকার নেমে আসে। খানিকবাদে শুরু হয় বৃষ্টি। অনেক পথচারী এবং অফিস ফেরত বাড়িমুখো যাত্রীরা ধুলোঝড় থেকে বাঁচতে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

ধুলোঝড় চলার সময়ে ঘাটকোপারের সমতা কলোনীর কাছে একটি বিশাল আকারের বিজ্ঞাপনী বোর্ড হুড়মুড়িয়ে  ভেঙে পড়ে। পাশেই থাকা একটি পেট্রল পাম্পের উপরে ওই বোর্ড ভেঙে পড়ে। বোর্ডের নিচে চাপা পড়ে যান ধুলোঝড় থেকে বাঁচতে পেট্রল পাম্পে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন। খবর পেয়েই বিল বোর্ডের নিচে চাপা পড়াদের বাঁচাতে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। রাতে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিল বোর্ড ভেঙে পড়ার ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৫৯ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুলোঝড়ের কারণে মুম্বই বিমানবন্দরের বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটে। ১৫টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের