পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পিকনিকের আনন্দ নিমিষেই বদলে গেল বিষাদে। রায়গড় জেলার দিবেআগর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে ঢেউয়ে ভেসে গিয়ে সলিল সমাধি হল আট পড়ুয়ার। ওই মর্মান্তিক ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আট পড়ুয়ার পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।

পুলিশ জানিয়েছে, ‘পুণের আলান্দির উইনার্স আকাদেমি নামে একটি বেসরকারি কোচিং সেন্টারের তরফে পড়ুয়াদের পিকনিকের জন্য দেবেআগর সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়েছিল। দলটিতে মোট ৪২ জন পড়ুয়া ছিলেন। তার মধ্যে ২৫ জন  ছাত্র ও ১৭ জন ছাত্রী। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিলেন তাঁরা। দলটিতে ছয় জন শিক্ষকও ছিলেন। একাদশ শ্রেণির আট পড়ুয়া একসঙ্গে দল বেঁধে সমুদ্র স্নান করতে নামেন। সমুদ্রের গভীরতা ও ঢেউ সম্পর্কে কোনও অভিজ্ঞতা ছিল না তাঁদের। আচমকাই ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় আট পড়ুয়াকে। সমুদ্রে স্নান করতে নামা অন্যান্যদের চোখের সামনেই ওই ভয়াবহ ঘটনা ঘটে। সম্বি‍ৎ ফিরে পেয়ে স্থানীয়রাই ভেসে যাওয়া আট পড়ুয়াকে উদ্ধারে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনও আট পড়ুয়াকে উদ্ধারে ডুবুরি নামায়। বেশ খানিকক্ষণের চেষ্টায় সাত পড়ুয়ার নিথরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘন্টা বাদে অষ্টম পড়ুয়ারও নিথর দেহ উদ্ধার করা হয়। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভয়াবহ দুর্ঘটনার খবর জানতে পেরেই রায়গড়ের জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার। দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারকে সবরকমের সাহায্যের নির্দেশ দেন। সুনেত্রার পাশাপাশি মন্ত্রী ভরত গোগাওয়ালে ও অদিতি তাতকারেও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী