রণে ক্ষান্ত দিয়ে বৃহস্পতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রণে ক্ষান্ত দিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো একনাথ শিন্ডে। অনেক নাটক শেষে বুধবার সন্ধ্যায় জানিয়ে দিলেন, ‘আগামিকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।’ আর দারোগাগিরি কনস্টেবলের চাকরি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজব সাফাই দিয়েছেন শিন্ডে। তাঁর কথায়, ‘আগের ভার মুখ্যমন্ত্রী হিসাবে আমার নাম প্রস্তাব করেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। আমার অধীনে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে কুণ্ঠাবোধ করেননি। আমি এবার সেই ঋণ শোধ করলাম।’

সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা ভোটে মহাসুনামিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল মহায়ুতি জোট। কিন্তু তিন চতুর্থাংশ বিধায়ক নিয়ে ক্ষমতা দখলের পরেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট তৈরি হয় জোটের মধ্যে। মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি হননি শিবসেনা সুপ্রিমো একনাথ শিন্ডে। বরং বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে তিনি সওয়াল করেছিলেন, তাঁর নেতৃত্বে চলা সরকারের প্রতিই আস্থা দেখিয়েছেন মরাঠা ভূমের বাসিন্দারা। তাই রাজ্য প্রশাসনের শীর্ষ পদ তাঁরই প্রাপ্য। কিন্তু ১৩২ বিধায়কের দল বিজেপি’র শীর্ষ নেতৃত্ব সেই যুক্তি মানেননি। জোটের বৃহত্তম দল হিসাবে মুখ্যমন্ত্রী পদ তাঁদের প্রাপ্য এবং এ বিষয়ে কোনও সমঝোতার রাস্তায় হাঁটবেন না বলে শিন্ডেকে স্পষ্ট জানিয়ে দেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’রা। তবে জোট সঙ্গী হিসাবে শিবসেনা’কে যে হারাতে চান না, সেই বার্তা দিয়ে শিন্ডেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদিও ‌ওই প্রস্তাব ফিরিয়ে বেঁকে বসেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী।

তবে তাঁর ব্ল্যাকমেলিংয়ে কাছে আত্মসমর্পণ করেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব। সময় নষ্ট না করে দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে নতুন সরকারের শপথগ্রহণের দিনক্ষণও চূড়ান্ত করেন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে খানিকটা নরম হন শিন্ডে। নিজের ডেপুটি ফড়নবিশকে মুখ্যমন্ত্রী মানতে রাজি হন। এদিন দুপুরে একই গাড়িতে চেপে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান। তবে তখনও নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন শিন্ডে। সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘মন্ত্রিসভায় যোগ দেবেন কিনা, তা সন্ধেয় জানাবেন।’ সন্ধেতেই রণে ভঙ্গ দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে রাজি হয়ে যান তিনি।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর