বয়স্ক পথচারীকে ধাক্কা! মুম্বইয়ে মেরিন ড্রাইভে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা। সোমবার ভোরে মুম্বইয়ের মেরিন ড্রাইভে  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরবাইক এক বয়স্ক পথচারীকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পরেই দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটির একটি ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।   যা দেখে শিউরে উঠেছেন অনেকেই।  

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে ফুটপাতের পাশে পড়ে থাকা একটি ‘কেটিএম ডিউক’ (KTM Duke) মোটরবাইক দেখা গিয়েছে। ভিডিওটিতে আরও দুটি ক্ষতিগ্রস্ত দুই-চাকার গাড়ি সকলের নজরে এসেছে। যেখান থেকে ধারণা করা হচ্ছে দুর্ঘটনাটির সঙ্গে সম্ভবত একাধিক যানবাহন যুক্ত রয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় যানচলাচল ব্যহত হয়। 

আরও পড়ুন: ‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পার্সি গেটের  কাছে এনএস রোডে ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। যে বাইকটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি অত্যন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছিল বলে জানিয়েছেন পথচারীরা। অভিযোগ,  গাড়ির চালক ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পার  করা  এক বৃদ্ধকে ধাক্কা দেয়।  সংঘর্ষের তীব্রতা এতটাই  ছিল যে, ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরবাইকে থাকা দুজন আরোহী। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালে পৌঁছানোর পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাইক আরোহীদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন। অতিরিক্ত গতি কিংবা ট্রাফিক সংকেত অমান্য করার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটেছে কি না, পুলিশ তদন্ত করছে।   

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর