‘মুখ বন্ধ খামের রীতি বন্ধ করুন’, অ্যাটর্নি জেনারেলকে তোপ প্রধান বিচারপতির

প্রধান বিচারপতির তোপের মুখে পড়ে মুখ বন্ধ খাম ফিরিয়ে নেন অ্যাটর্নি জেনারেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনাবাহিনীতে ‘এক পদ এক পেনশন’ নিয়ে মুখ বন্ধ খামে সরকারের জবাব জমা দিতে গিয়ে সর্বোচ্চ আদালতের তীব্র তিরস্কারের মুখে পড়লেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানি। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মোদি সরকারের প্রধান আইনজীবীকে তীব্র তিরস্কার করে বলেন, ‘মুখ বন্ধ খামের ব্যবসা বন্ধ করুন’। শুধু তাই নয়, মুখ বন্ধ খামে সরকারের জবাব নিতেও অস্বীকার করেছেন তিনি।

উল্লেখ্য এর আগেও আদানিকাণ্ডের তদন্তে বিশেষ কমিটির সদস্যদের নাম মুখ বন্ধ খামে জমা দিতে শীর্ষ আদালতের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সরাসরিই ওই মুখ বন্ধ খাম জমা নিতে অস্বীকার করে বলেছিলেন, ‘বিচার প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা থাকে তার জন্য মুখ বন্ধ খামে নামের তালিকা নেওয়া হবে না। কেন্দ্র কমিটির সদস্য হিসেবে কাদের নাম সুপারিশ করছে তা সবার সামনে জানাতে হবে।’

শীর্ষ আদালত নির্দেশ দেওয়া সত্বেও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান ও আধিকারিকদের ‘এক পদ এক পেনশন’-এর বকেয়া পাওনা মিটিয়ে দিতে টালবাহানা করছে প্রতিরক্ষা মন্ত্রক। চার কিস্তিতে বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজনাথ সিংয়ের মন্ত্রক। ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানি প্রধান বিচারপতির হাতে মুখ বন্ধ খাম তুলে দেওয়ার চেষ্টা করেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি চন্দ্রচূড়। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা কোনও গোপনীয় নথি কিংবা মুখ বন্ধ খাম নেব না। আদালতে স্বচ্ছতা থাকা উচিত। এটা সম্ভবত নির্দেশ কার্যকর করা সংক্রান্ত কোনও নথি। তাহলে গোপনীয়তার কী রয়েছে?’ এখানেই থামেননি তিনি। ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘শীর্ষ আদালত যদি মুখ বন্ধ খাম নেয়, তাহলে হাই কোর্টও তা অনুসরণ করবে। তাই কোনও কাগজ কিংবা নথি মুখ বন্ধ খামে দেওয়ার রীতি এবার বন্ধ করুন।’ প্রধান বিচারপতির তোপের মুখে পড়ে মুখ বন্ধ খাম ফিরিয়ে নেন অ্যাটর্নি জেনারেল।

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির