চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি ইডির, সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল

নিজস্ব প্রতিনিধি:‌ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের সল্টলেকের অফিসে ইডি অভিযান নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি। শুক্রবার ইডি’‌র দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই পরে সুপ্রিম কোর্টের দুয়ারে কড়া নাড়ল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এটা ভেবেই তাদের আগে শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। একতরফা শুনানি ঠেকানোর জন্য এই পদক্ষেপ রাজ্যের বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হলফনামা দাখিল করল ইডি। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে আজ শনিবার সুপ্রিম কোর্টে এই নিয়ে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এই খবর পেয়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ল। ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। যদিও বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের কাজে বাধা দিয়েছে অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইল ইডি।

অন্যদিকে মুখ্যমন্ত্রী রণংদেহি মেজাজে ময়দানে নেমে সেসবের অনেক কিছুই নিয়ে আসতে সক্ষম হন প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে। তারপর গোটা ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পাল্টা আবেদন করে তৃণমূল কংগ্রেসও। যদিও ইডি সুপ্রিম কোর্টে পাল্টা দাবি করে আবেদন করেছে যে, অনেক তথ্যপ্রমাণ নিয়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের ঘটনায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তদন্তে বাধার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডিও। এই ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলার শুনানির জন্য উঠলে তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায়।

এছাড়া আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী পৃথক বেঞ্চ তৈরি করারও আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। একইসঙ্গে স্পষ্ট জানানো হয়, আগামী ১৪ জানুয়ারিই ইডি মামলার শুনানি হবে। তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগেই ক্যাভিয়েট দাখিল করে এগিয়ে যায় রাজ্য সরকার। তাই আজই এই সংক্রান্ত মামলা ফাইল করল ইডি। আর এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইল। আর তাতে সিবিআইকে অন্তর্ভূক্ত করতে চাইল ইডি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ