জানেন তো, আজই শেষ হচ্ছে প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা!

এখনও পর্যন্ত প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা ফের বাড়ানো হবে এমন কোনও ইঙ্গিত মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ আজ শুক্রবার ৩০ জুন শেষ হচ্ছে। রাত বারোটা পর্যন্ত আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলে আগামিকাল পয়লা জুলাই থেকেই অসুবিধার মুখে পড়তে হবে প্যান কার্ড গ্রাহকদের। কেননা, নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। অর্থাৎ প্যান কার্ড সংক্রান্ত কোনও কাজ করা যাবে না। মিলবে না সুযোগ-সুবিধা। তবে নিষ্ক্রিয় প্যান কার্ড সচল করার সুযোগ মিলবে। সেই জন্য গ্যাঁট থেকে বাড়তি টাকা খরচ করতে হবে আমজনতাকে। এখনও পর্যন্ত প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা ফের বাড়ানো হবে এমন কোনও ইঙ্গিত মেলেনি। ফলে আজকের মধ্যেই সংযুক্তিকরণের কাজ করে ফেলুন।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করার পথে হেঁটেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস)। গত বছরের  ৩১ মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। কিন্তরু অসংখ্য প্যান কার্ডধারী নির্দিষ্ট সময়সীমায় মধ্যে সংযুক্তিকরণের পথে হাঁটেননি। তাই দফায় দফায় সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছিল। সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের জন্য চরম সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। বিনা পয়সায় সংযুক্তিকরণের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চলতি বছরের ৩১ মার্চের পরিবর্তে আরও ছয় মাস সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি।


শেষ পর্যন্ত সমযসীমা সেষ হওয়ার তিনদিন আগে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, প্যান ও আধার সংযুক্তীকরণের তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হচ্ছে। সেই সঙ্গে এও জানিয়ে দেওযা হয়, ওই সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ না করা হলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন