সিরসা আদালতে জামিনের আর্জি পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার, বুধে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি. চণ্ডীগড়: জামিনের আর্জি জানালেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। মঙ্গলবার (১০) সিরসা আদালতে জামিনের আর্জি জানিয়েছেন তিনি। আগামিকাল বুধবার (১১ জুন) বিচারক সুনীল কুমারের এজলাসে ওই  আর্জির শুনানি হবে। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে স্বস্তির খবর পান কিনা পাকিস্তানি গুপ্তচর, সে দিকেই তাকিয়ে সবাই। জ্যোতির আইনজীবী মুকেশ কুমারের দাবি, পুলিশ যে সব তথ্য ও প্রমাণের কথা বলছে তা ভিত্তিহীন। জ্যোতি পাক গুপ্তচর হিসাবে কাজ করতেন, তেমন কোনও প্রমাণ হাজির করতে পারেনি পুলিশ।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরণ উপতকায় হামলা চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাক সন্ত্রাসীরা। এর পরে ভারতীয় সেনা গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি ডেরায় প্রত্যাঘাত করে। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় কুখ্যাত সন্ত্রাসী সংগঠন জমিয়ত উদ দাওয়া হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈয়বার একাধিক ঘাঁটি।। ভারতীয় সেনার হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তানি সেনা। যদিও তা ব্যর্থ হয়ে যায়।

পহেলগাঁও হামলার পরেই দেশে থাকা পাকিস্তানি গুপ্তচরদের খুঁজে বের করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে গত ১৬ মে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে হিসার থানার পুলিশ। হিসারের নিউ অগ্রসেন কলোনির বাড়ি তেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ১৭ মে তাকে আদালতে হাজির করা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পরে ২২ মে ফের তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ওই হেফাজত শেষে ২৬ মে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার জ্যোতির জামিনের আর্জি জানান তার আইনজীবী মুকেশ কুমার। ওই আর্জির পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠান বিচারক। আগামিকাল বুধবার জামিন আর্জির শুনানি হবে।

অন্যদিকে, এদিনই রাজগড় জেলে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেছিলেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা। মেয়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মেয়েকে ফাঁসানো হয়েছে।’ পুলিশের তরফে জানানো হয়েছে, জ্যোতির মোবাইল-ল্যাপটপ সহ যে সব নথি বাজেয়াপ্ত করা হয়েছে তাতেই তার সঙ্গে পাক এজেন্টদের যোগাযোগ থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে।

 

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের