চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফল ভোগ করছে গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশ। ইরান বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপথ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখায় জ্বালানি সরবরাহে ব্যঘাত ঘটেছে। বিশ্ববাজারে এলপিজি-র জোগান কমেছে। বড়সড় বিপর্যয়ের মুখে এলপিজি সরবরাহের সাপ্লাই চেন। বেশিরভাগ মানুষ ভাবছেন যুদ্ধ থামলে আগামী ৩-৪ মাসে এই অভাব মিটে যেতে পারে। কিন্তু আদও কি তাই? খারাপ খবর শোনালেন এক সরকারি আধিকারিকই। তিনি দেশবাসীর উদ্বেগ বাড়িয়ে জানালেন এলপিজির এই অভাব মিটতে সময় লেগে যেতে পারে প্রায় তিন থেকে চার বছর। এই খবর আঁতকে ওঠার মতো।

হরমুজ প্রণালিতে অচলঅবস্থার কারণে জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে ভারতের মত আমদানিনির্ভর দেশগুলো। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিক দেশের জ্বালানিভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়েছে। এই আবহে কেন্দ্রীয় সরকারের আধিকারিক এক সাক্ষাৎকারে বলেছেন, বিদেশি সরবরাহকারী সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এই সরবরাহ চেন ঠিক করতে ও জোগান স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগবে।

আরও পড়ুন: ‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ মোদি–শাহকে কড়া প্রশ্নবাণ মমতার

প্রসঙ্গত, ইরানের হরমুজ প্রণালি দিয়ে ভারতের প্রায় ৯০ শতাংশ এলপিজি আমদানির  করা হত। যুদ্ধের কারণে সেই আমদানির হার নেমে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে।  ড্রোন ও মিসাইল হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির  মতো প্রধান রপ্তানিকারক দেশগুলোর গ্যাস প্রসেসিং ইউনিট ও টার্মিনালগুলো। তাতেই আরও বড় ধাক্কা লেগেছে। অন্যদিকে, বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদন ক্ষেত্র ইরানের ‘সাউথ পার্স’ এবং কাতারের ‘নর্থ ফিল্ড’ যেখান  থেকে মূলত প্রোপেন ও বিউটেন বের করে এলপিজি তৈরি করা হয়। সেগুলি যুদ্ধএর নিশানায় রয়েছে। তাই তলানিতে ঠেকেছে বিশ্ব বাজারে এলপিজি-র  স্বাভাবিক জোগান। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জোগান কমে যাওয়ায় তাই মধ্যবিত্তের পকেটে পড়েছে টান। বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ না আন্তর্জাতিক বাজারে জোগান স্বাভাবিক হচ্ছে ততক্ষণ    পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ বাজারেও গ্যাসের দাম কমার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ