‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ মোদি–শাহকে কড়া প্রশ্নবাণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে মাথাভাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙার ঘোকসাডাঙ্গা ছোটশিমুলগুড়ি গ্রাউন্ডের সভা থেকে ভিন রাজ্যের বিজেপি বিরোধী নেতাদের নাম নিলেন তিনি। একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে কেন লোকসভার আসন পুনর্বিন্যাস জুড়ে দেওয়া হচ্ছে?‌ তা নিয়েও কড়া প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করে উদ্ধব, অখিলেশ, স্ট্যালিন এবং তেজস্বীর নাম নেন তিনি। এই নেতারা কি বাংলায় প্রচার করতে আসছেন?‌ যা খোলসা করেননি মুখ্যমন্ত্রী।

এদিকে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে কেন আসন বিন্যাসকে জুড়ে দেওয়া হচ্ছে? এটাও বাংলা ভাগের চক্রান্ত বলে সুর সপ্তমে তোলেন তৃণমূলনেত্রী। আর তাই আজ মাথাভাঙার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে কেন জোড়া হল?‌ এটাও আসলে রাজ্য ভাগ, ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত। নাম বাদ দেওয়ার জন্যই যে এসআইআর সেটা স্বীকার করে নিয়েছে মোটা ভাই। যারা আপনাদের তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব। ভোটে জিতে আসার পরই ব্যবস্থা করব। আমি ছেড়ে দেওয়ার লোক নই।’‌

অন্যদিকে বিজেপি বিরোধী চার রাজ্যের নেতারা তাঁর সঙ্গে যোগযোগ রাখছেন বলে নতুন তথ্য সবার সামনে আনেন মুখ্যমন্ত্রী। এই চারজন নেতারা হলেন—উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন এবং তেজস্বী যাদব। এঁদের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলায় সঠিক পথে নির্বাচন করছে না কমিশন। সেটা বুঝতে পেরেই উদ্ধব, অখিলেশ, স্ট্যালিন এবং তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাঁরা বাংলায় আসতে চাইছেন। সবাই বাংলায় আসতে চাইছেন বিজেপির মুখোশ খুলে দেওয়ার জন্য।’‌ কবে আসছেন তাঁরা?‌ এই প্রশ্ন উঠতে শুরু করলেও খোলসা করেননি তৃণমূল সুপ্রিমো।

এছাড়া বিজেপি বঙ্গভঙ্গের ছক কষছে বলেও তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। এখন মোদি সরকার চাইছে, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করতে। ওই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। সেটারই বিরোধিতা করতেই তপ্ত হয়ে ওঠে সংসদ। তবে অবশেষে এই বিল নিয়ে ভোটাভুটি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়টি নিয়ে এনডিএ সরকারকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌এখন বলছে বিল আনছে। মহিলাদের কত অসম্মান বলুন তো। ৩৩ শতাংশ সংরক্ষণ মহিলাদের। আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। সংসদে অনেক লড়াই করেছি। আমাদের দলও লড়াই করেছে। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল তো অনেকদিন পড়ে রয়েছে। তার সঙ্গে জনবিন্যাস কেন করছো? একসঙ্গে কেন? বাংলাকে ভাগ করার চক্রান্ত করছো?’‌

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা