IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছয় বছর আগে ২০২০ সালে দিল্লি দাঙ্গার সময় দাঙ্গাকারীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনকে দোষী সাব্যস্ত করল দিল্লির কড়কড়ডুমা আদালত। তবে তাঁর বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক। দোষী সাব্যস্ত তাহিরদের সাজা পরে ঘোষণা করা হবে।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী দিল্লির উত্তর-পূর্বাংশ। দুই ধর্মীয় গোষ্ঠীর সংঘর্ষে একাধিক যানবাহন-দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারান ৫৩ জন। বহু মানুষ ভিটেমাটি হারান। ওই দাঙ্গা চলার সময়ে খুন হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির এক নালা থেকে উদ্ধার হয় অঙ্কিতের রক্তাক্ত দেহ। এর পর দয়ালপুর থানায় ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা দায়ের করেন অঙ্কিতের বাবা রবিন্দর কুমার। ময়নাতদন্তে উঠে আসে, ধারালো অস্ত্রের আঘাতেই প্রাণ হারিয়েছেন অঙ্কিত। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের ৫১টি আঘাতের চিহ্ন ছিল। মাথা, শরীর, বুক এবং কোমরে গভীর ক্ষতের চিহ্ন দেখতে পেয়েছিলেন ময়নাতদন্তের চিকি‍ৎসকরা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন-সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ।

আজ সোমবার (১৩ জুলাই) ওই মামলায় প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন কড়কড়ডুমা আদালতের বিচারক। তাহির ছাড়া বাকিরা হলেন-জাভেদ, আনাস, নাজিম ও কাশিম। অভিযুক্ত বাকি ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি