কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

কেরলের বাড়ি থেকে মিলল 'রসিকান', 'আন্নান থাম্পি' এবং 'মাদাম্বি'র মতো একাধিক মালয়ালাম সিনেমায় অভিনীত প্রাক্তন শিশুশিল্পী হরিমুরালির পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। কেরলের বাড়ি থেকে মিলল ‘রসিকান’, ‘আন্নান থাম্পি’ এবং ‘মাদাম্বি’র মতো একাধিক মালয়ালাম সিনেমায় অভিনীত প্রাক্তন শিশুশিল্পী হরিমুরালির পচাগলা দেহ। কেরলের পায়্যান্নুরে অভিনেতার বাড়ি থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে কবে থেকে তিনি বাড়িতে পড়েছিলেন তা জানা যায়নি। বাড়িতে একাই থাকতেন। পচা গন্ধ বের হতে প্রতিবেশীদের সন্দেহ হয়, এবং তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তরুণ অভিনেতার দেহ উদ্ধার করেন। রিপোর্ট অনুসারে, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২৭ বছর। শিশু শিল্পী হিসেবে প্রায় ৫০টি মালয়ালাম ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে পরবর্তীতে হরিমুরালি অভিনয় ছেড়ে একজন ভিএফএক্স শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে সক্রিয় ছিলেন। তাঁর মৃতদেহ পাইয়ান্নুর বেবি মেমোরিয়াল হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর মৃত্যুর কারণ এখনও অধরা। মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের জনপ্রিয় ছিলেন তিনি।

শিশু শিল্পী হিসেবে একাধিক শীর্ষ মালয়ালাম তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তিনি ২০০৮ সালে সুপারস্টার মামুট্টির সঙ্গে ‘অন্নন থাম্পি’তেও অভিনয় করে ছিলেন। পাশাপাশি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রসিকান’ ছবিতেও দিলীপের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হরিমুরালি উলাকাম চুট্টুম ভ্যালিবান, ডন এবং পট্টনাথিল ভূতমেও অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিতও ছিল। অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের ২০১৫ সালের অমর আকবর অ্যান্থনি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। মাত্র ২৭ বছরে হরমুরালির অকাল প্রয়াণে শোকস্তব্ধ মালয়ালাম ইন্ডাস্ট্রি। হরি ছিলেন বিখ্যাত থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা কে ইউ মুরালি এবং প্রসন্নের ছেলে।

তিনি প্রায় তিন দশক থিয়েটারেও কাজ করেছেন। তিনি প্রায় ১০ থেকে ১৫টি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। সিনেমা ছাড়াও, হরিকে প্রায় ৪০টি টেলিভিশন ধারাবাহিকে দেখা গিয়েছে, যার মধ্যে রয়েছে কুট্টিচাথন এবং কায়ামকুলাম কোচুন্নির মতো জনপ্রিয় ধারাবাহিক। তবে পড়াশোনার জন্য তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন। এরপর বড় হয়ে “অমর আকবর অ্যান্থনি”-তে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফিরে এসেছিলেন তিনি। হরি বেঙ্গালুরুতে ভিজ্যুয়াল ইফেক্টস এবং অ্যানিমেশনে বিএসসি সম্পন্ন করে ছিলেন। এবং এর্নাকুলামের একটি সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ভিএফএক্স ক্ষেত্রের মাধ্যমে তিনি সিনেমাতেও অবদান রেখেছেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?