এক্সিট পোল দেখে ভেঙে পড়বেন না, কর্মীদের বার্তা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : এক্সিট পোলের ফলাফল নিয়ে কর্মীরা যেন ভেঙে না পড়েন, রবিবার এমনই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর মতে, গণনার দিন কাউন্টিং এজেন্টরা যাতে ঠিক মতো কাজ করতে না পারে, সেজন্য কৌশল নেওয়া হয়েছে।

শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়। একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রাপ্ত আসন সংখ্যা কম দেখানো হয়েছে। এই ধরনের ফলাফল যে বিশ্বাসযোগ্য নয়, সেকথা এদিন কর্মী সমর্খকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন রাহুল। দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশ্যে রাহুল জানান, এক্সিট পোলের ফলাফল মানসিক যুদ্ধ ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষ মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এক্সিট পোল বিজেপিকে ভোট গণনায় কারচুপি করার সুযোগ করে দিচ্ছে।

উত্তরপ্রদেশে বিজেপি যে বড়সড় ধাক্কা খেতে চলেছে, এদিন বার্তাও দিয়েছেন রাহুল। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা জানান, উত্তরপ্রদেশে কটা আসন ইন্ডিয়া জোট পেতে পারে তা নিয়ে প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ৮০টি আসনের মধ্যে অর্ধেক আসনে বিরোধী জোট জিতবে। পাশাপাশি বিহার, মহারাষ্ট্রেও ইন্ডিয়া জোটের আসন সংখ্যা বাড়বে। উল্লেখ্য, ভোট গণনার সময়ে কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া জোটের বিশ্লেষণ অনুযায়ী, কমপক্ষে ২৯৫টি আসনে জিতবে বিরোধীরা।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর