খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে খেলতে গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছরের এক শিশু। প্রায় ২০০ ফুট গভীর সেই বোরওয়েল থেকে ১০ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের সেহি গ্রামে। মৃত শিশুটির নাম নেহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল নেহা। ঘটনাস্থলের কাছে একটি ট্র্যাক্টর দাঁড়িয়েছিল। খেলার সময় শিশুরা ট্র্যাক্টরের উপরে উঠেছিল। আচমকাই নেহা সেখান থেকে পড়ে গিয়ে খোলা বোরওয়েলের মধ্যে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিয়ানা পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুরসভা এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। রাতভর চলে উদ্ধারকাজ। প্রথম দিকে বোরওয়েলের ভিতর থেকে শিশুটির কান্নার শব্দও শুনতে পেয়েছিলেন উদ্ধারকারীরা। পরে সেই শব্দ আর শোনা যায়নি। উদ্ধারকারীরা জানান, বোরওয়েলটির প্রায় ১২৫ ফুট নীচে জল ছিল। ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে। যন্ত্রপাতি দিয়েও প্রথমে বিশেষ সুবিধা হয়নি। পরে স্থানীয় এক গাড়ি মেরামতকারীর সাহায্যে ঘটনাস্থলেই একটি বিশেষ সরঞ্জাম তৈরি করা হয়।

আরও পড়ুনঃ গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

সোমবার ভোর ৪টে নাগাদ প্রায় ২০০ ফুট নীচ থেকে শিশুটিকে পা ধরে বাইরে বার করা সম্ভব হয়। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বোরওয়েলটি কেন পুরোপুরি নিরাপদ ভাবে বন্ধ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে বোরওয়েলটি ঢাকনা দিয়ে বন্ধ করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে গাফিলতি প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন