ছেলের অস্থি বিসর্জন দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাবা-মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের অস্থি বিসর্জনে যাচ্ছিলেন বাবা-মা। অলক্ষ্যে হেসেছিলেন মহাকাল। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার উত্তরপ্রদেশের কাছে ফতেহপুরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঝাঁসি থেকে প্রয়াগরাজগামী একটি গাড়ি ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন মারা যান। দু’জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহতদের কানপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তথ্য অনুযায়ী, খাগা কোতোয়ালি এলাকার সুজানিপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা দেয়। গাড়িতে থাকা পরিবারটি ছেলের চিতাভস্ম বিসর্জন দিতে ঝাঁসি থেকে প্রয়াগরাজ যাচ্ছিল।  নিহতরা হলেন রামকুমার শর্মা (৫৫), তার স্ত্রী কমলেশ ভার্গব (৫০), আত্মীয় শুভম (৩৫) এবং পরাগ চৌবে (৫০)।

দুর্ঘটনায় ১০ বছর বয়সী কাশ্বিক এবং চারু নামে এক মহিলা গুরুতর আহত হন। দুজনকেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কানপুরে স্থানান্তরিত করা হয়। রামকুমার এবং কমলেশ তাদের ছেলে আদিত্য ভার্গবের চিতাভস্ম প্রয়াগরাজে বিসর্জন দিতে যাচ্ছিলেন। ১২ এপ্রিল ওমকারেশ্বরে নদীতে স্নান করার সময় জলে ডুবে মৃত্যু আদিত্যর। ১৭ এপ্রিল তাঁর মৃতদেহ পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে চালকের ঘুমিয়ে পড়া। সম্ভবত সেই কারণেই গাড়িটির ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কে এভাবে ভারী যানবাহন পার্কিংয়ের কারণে অতীতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর, ট্রাক এবং গাড়িটি বাজেরয়াপ্ত করা হয়। দুর্ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি