পাশবিক! ৫০০ টাকা চুরির সন্দেহে ছেলেকে পিটিয়ে খুন বাবা ও সৎমায়ের

নিহত ১০ বছর বয়সী আদ তাঁর বাবা নওশাদ এবং সৎ মা রাজিয়ার সঙ্গে গাজিয়াবাদের তিওদি গ্রামে বাস করত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজিয়াবাদে নারকীয় ঘটনা। মাত্র ৫০০ টাকা চুরি করার অপরাধে ১০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করল বাবা। ইতিমধ্যেই বাবা ও সৎ মাকে হেফাজতে নিয়েছে গাজিয়াবাদ পুলিশ। ছেলেটির প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত ১০ বছর বয়সী আদ তাঁর বাবা নওশাদ এবং সৎ মা রাজিয়ার সঙ্গে গাজিয়াবাদের তিওদি গ্রামে বাস করত। আর ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল।

দুজনেই প্রায়শই কোনও কারণ ছাড়াই ছেলেটিকে মারধর করত। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) দম্পতির অত্যাচারের মাত্রা চরমে ওঠে, যখন ছেলেটিকে ৫০০ টাকা চুরি করেছে বলে মিথ্যা সন্দেহ করে পেটাতে শুরু করে বাবা। আদেউ ছেলেটি ৫০০ টাকা চুরি করেনি। কিন্তু নির্ধারিত জায়গায় ৫০০ টাকাটি না পেয়েই ছেলেটিকে সন্দেহ করে ওই ব্যক্তি এবং তাঁর দ্বিতীয় স্ত্রী। এরপর নওশাদ আদকে ‘ফুকনি’ দিয়ে মারতে শুরু করে, (ফুকনি: একটি ব্লোপাইপ, সাধারণত ধাতু দিয়ে তৈরি, কয়লা-ভিত্তিক চুলা জ্বালাতে ব্যবহৃত করা হয়)। ফুকনি দিয়ে ছেলেটির শরীরে বেশ কয়েকবার আঘাত করা হয় এবং তারপরে মাথায় আঘাত করলে ছেলেটি তখনই মারা যায়। ইতিমধ্যেই ১০ বছরের শিশুটিকে হত্যার অভিযোগে 

নওশাদ ও রাজিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই এলাকার একজন বাসিন্দা রাহাত আলি বলেছেন, “নওশাদ তার ছেলেকে নিয়মিত মারধর করত। আজ, বাড়ি থেকে ৫০০ টাকা হারিয়ে যাওয়ায় তিনি তাঁকে মারধর করেন, এবং ছেলেটি মারা যায়। নওশাদ শিশুটিকে পেটানোর অভ্যাস করে ফেলেছিল।” এ বিষয়ে গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার জ্ঞান প্রকাশ জানিয়েছেন যে, “আদের দাদা-দাদি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আমাদের বলা হয়েছে যে দম্পতি ছেলেটিকে ঘন ঘন মারধর করত এবং শনিবারের ছেলেটির উপর হামলায় একটি ব্লোপাইপ ব্যবহার করা হয়েছিল নওশাদ। ইতিমধ্যেই নওশাদ ও রাজিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আরও তদন্ত চলছে।” 

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু