উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘অপমানিত নারীর ক্রোধের চেয়ে নাকি ভয়ঙ্কর কিছু নেই’। বহুল প্রচলিত আপ্তবাক্যটির ফের বাস্তব প্রয়োগের সাক্ষী থাকল তথ্য-প্রযুক্তির রাজধানী হিসাবে পরিচিত বেঙ্গালুরু। উপেক্ষা করার বদলা নিতে প্রেমিককে বাড়িতে ডেকে এনে চোখ ঢেকে দিয়ে একটি চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিল প্রেমিকা। শুধু তাই নয়, অসহনীয় যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া প্রেমিকের শেষ মুহুর্তের ছবি মোবাইল ক্যামেরাতেও বন্দি করেছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শিহরে উঠেছেন সবাই। ইতিমধ্যেই ঘাতক প্রেমিকাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার ডিএল নাগেশ  সাংবাদিকদের জানিয়েছেন, ‘ বছর সাতাশের প্রেরণা ও কিরণ দুজনেই বেঙ্গালুরুর একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারি ছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণা অনুভব করছিলেন যে, প্রেমিক কিরণ তাকে অবহেলা করছে। আগের মতো আর যথেষ্ট মনোযোগ দিচ্ছে না এবং বিয়ে করতে চাইছে না। ওই অপমানের বদলা নিতে এদিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরায় নিজের বাড়িতে কিরণকে আমন্ত্রণ জানান প্রেরণা। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেরণার বাড়িতে পৌঁছে যান কিরণ। বাড়িতে প্রেরণার মা-ভাই ছিলেন না। কিরণ পৌঁছানোর পর দুজনে খানিকক্ষণ কথা বলেন। এর পর প্রেরণা প্রেমিক কিরণের চোখ বেঁধে ফেলেন। একটি চেয়ারে বসিয়ে দেন এবং চেয়ারের সঙ্গে প্রেমিককে বেঁধেও ফেলেন। বাঁধার সময় কিরণ আপত্তি জানায়। জবাবে খানিকটা ছল করে প্রেরণা বলে, ‘বিদেশে জনপ্রিয়’ হয়ে ওঠা এক বিশেষ কায়দায় আজ প্রেম নিবেদন করতে চায়।’ সেই কথায় বিশ্বাসও করে কিরণ।

হাত-পা ও চোখবাঁধা অবস্থায় কিরণ প্রিয় মানুষটির কাছ থেকে অভিনব প্রস্তাবের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই প্রেরণা আগে থেকে জোগাড় করে রাখা  দাহ্য তরল নিয়ে এসে কিরণের গায়ে ঢেলে দেয় এবং তারপর আগুন ধরিয়ে দেয়। প্রেমিকার কাছ থেকে এমন ব্যবহার পাবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কিরণ। সারা শরীর যখন আগুনে পুড়ছিল, তখন এক অসহ্য যন্ত্রণায় আর্ত চি‍ৎকার করে উঠেছিল। তাঁর ‘বাঁচাও-বাঁচাও’ চি‍ৎকার প্রেরণার মনে বিন্দুমাত্র দাগ কাটেনি। উল্টে আগুনে জ্যান্ত পুরতে থাকা প্রেমিকের শেষ পরিণতির সকরুণ দৃশ্য ক্যামেরাবন্দি করতে থাকলেন। চোখের সামনেই জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে দেখলেন কিরণকে।

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার ডিএল নাগেশ জানিয়েছেন, ‘প্রেমিককে নির্মমভাবে হত্যার দায়ে প্রেরণাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জেরাতে সে স্বীকারও করে নিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং কিরণ ইদানিং তাকে উপেক্ষা করে চলছিল। তাই বদোলা নিতেই পরিকল্পনামাফিক গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে।’

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…