হায়দরাবাদে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের দিনই বিতর্কে জড়ালেন তেলেঙ্গানার এক বিজেপি প্রার্থী। হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথে ঢুকে এক মহিলা মুসলিম ভোটারের বোরখা তুলে মুখ দেখতে চাইলেন। শুধু তাই নয়, মহিলার মুখের সঙ্গে ভোটার আই কার্ডে থাকা ছবিও মিলিয়ে দেখেন তিনি। এই ঘটনায় ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নাম মাধবী লাঠা। হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে লড়ছেন তিনি। মাধবী লড়ছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসির বিরুদ্ধে। এদিন মাধবীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী মুসলিম মহিলাদের বোরখা তুলে মুখ দেখতে চাইছেন। সেইসঙ্গে ভোটার আই কার্ডে থাকা মুখে সঙ্গে মহিলাদের মুখ মিলিয়ে দেখছেন। ভিডিওটি ভাইরাল হতেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। মালাকপেট থানায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

জেলা নির্বাচন অফিসার রোনাল্ড রস এই প্রসঙ্গে জানান, কোনও প্রার্থীরই ভোটারদের বোরখা তুলে দেখার অধিকার নেই। যদি কারোর সন্দেহ হয়ে থাকে, তাহলে সেই প্রার্থী পুলিশকে জানাতে পারে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও এই প্রসঙ্গে নিজের স্বপক্ষে সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর মতে, তিনি নিজে একজন মহিলা। ফলে তাঁর এই ধরনের কাজ করতে কোনও বাধা নেই। আসলে বিরোধীরা নির্বাচনের সময় ইস্যু তৈরি করার জন্য এই সব কথা বলছে। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে দেখা যায়নি এআইএমআইএম প্রার্থী আসাদউদ্দিন ওয়েসিকে। এর আগেও বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল এই বিজেপি প্রার্থীকে। একটি ভিডিওতে মসজিদকে লক্ষ্য করে তির ছোড়া হচ্ছে, এমন ইশারা করতে দেখা গিয়েছিল মাধবীকে, যা নিয়ে বিতর্ক চরমে ওঠে।

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের