মধ্যপ্রদেশের হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃত্যু চার শিশুর

মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু হাসপাতালে শিশু বিভাগে বিধ্বংসী আগুন সোমবার রাতে। মূলত ওই হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু হাসপাতালে শিশু বিভাগে বিধ্বংসী আগুন সোমবার রাতে। মূলত ওই হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। আর সেই আগুনেই মৃত্যু হয় চার শিশুর। সোমবার রাতে আচমকাই আগুন লেগে যায় ভোপালের ওই হাসপাতালে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু করে বিশাল দমকল বাহিনী। মোট ৪০ টি শিশু ওই বিভাগে ভর্তি ছিল আইসিইউতে।

ঘটনাস্থলে হাজির ছিলেন ডিআইজি ইরশাদ ওয়ালি। মন্ত্রী বিশ্বাস সারাং সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। দমকলের বিশাল বাহিনী আগুন দীর্ঘ লড়াইয়ের পর নিয়ন্ত্রনে আনে। যদিও এখনও হাসপাতালে আগুন লাগার ঘটনা জানা যায়নি। আগুন লাগার ঘটনায় আহত হয়েছে সাত শিশু। তাদের উদ্ধার করে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সোমবার রাতেই। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল পুলিশও। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। কিন্তু কালো ধোঁয়ার গ্রাসে দ্রুত আগুন নেভানোর কাজ করা যায় নি। মোট ৩৬ টি শিশুকে অন্যত্র পাঠানো গেলেও বাকি চার শিশুকে উদ্ধার করা যায় নি বলেই জানা গিয়েছে।

যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি দমকল বাহিনী কিংবা পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা শর্টসার্কিটের জন্য আগুন লাগতে পারে। ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, ‘ভোপালের কমলা নেহেরু হাসপাতালে আগুন লাগার ঘটনা দুঃখজনক। ভালো উদ্ধারকাজ হয়েছে। এই ঘটনায় এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়া হবে। স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্তাদের নেতৃত্বে তদন্ত হবে।’

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের