চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

নিজস্ব প্রতিনিধি:  এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সোনার গহনা চুরির অভিযোগ উঠেছে পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।  শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ইন্দোরে।  আইনরক্ষকরা  যখন চুরির দায়ে অভিযুক্ত হন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে গোটা ব্যবস্থার উপর। সুরক্ষা ঠিক কোথায়? এই প্রশ্নই সকলের মনে ভিড় জমায়।

ইন্দোরে একটি বাড়িতে জোর করে প্রবেশ করে  মালিকদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে। এই অপরাধের জন্য অন্তত পাঁচজন পুলিশ কর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১ এপ্রিল রাতে ঘটা এই ঘটনাটির জেরে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ২) কুমার প্রতীক বলেছেন,  ব্যবসায়ীর  অভিযোগের পর পাঁচ পুলিশকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এএনআই-কে বলেন, “পুরো ঘটনাটি ঘটেছিল ১  এপ্রিল রাতে, যখন পাঁচ-ছয়জন পুলিশ সদস্য অভিযোগকারীর বাড়িতে যান। ব্যবসায়ীর অভিযোগ, এই পুলিশ সদস্যরা দরজা ভেঙে জোর করে তার বাড়িতে প্রবেশ করে এবং দুর্ব্যবহার করে। অভিযোগ পাওয়ার পর, পাঁচজন পুলিশ সদস্যকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।” 

 

কুমার প্রতীক আরও বলেন, মামলাটি বর্তমানে এসিপি বিজয়নগরের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত এসিপি রাকেশ গুপ্তের সঙ্গে আর্থিক বিরোধে জড়িত গৌরব জৈন নামের এক ব্যক্তির চেক বাউন্স মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়েছিল পুলিশের ওই টিম। ব্যবসায়ীর অভিযোগ, এই ঘটনার সময় প্রায় ২৩৩ গ্রাম  সোনার গয়না চুরি হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ