‘F**king পাকিস্তান’, লোকসভায় মুখ ফসকে এ কী বললেন রাহুল?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভা আর রাজ্যসভায় আলোচনায় বেফাঁস কথা বলে ফেঁসে গেলেন একের পর এক সাংসদ। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আজ মঙ্গলবার (২৯ জুলাই) লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কে অংশ নিতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই চড়া সুরে আক্রমণ শানাতে শুরু করেন রাহুল গান্ধি। আর সেই উত্তেজনার বশেই মুখ ফসকে বলে বসেন, ‘’F**king পাকিস্তান’। বিরোধী দলনেতার মুখে ওই কথা শুনে সভায় উপস্থিত শাসক ও বিরোধী দলের সাংসদরা হতবাক হয়ে যান। যদিও সঙ্গে সঙ্গেই নিজের ভুল শুধরে নেন রাহুল। কিন্তু সমাজমাধ্যমে তাঁর ওই মন্তব্যের ভিডিও ক্লিপিংস ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
কি ঘটেছে?

লোকসভায় এদিন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে চিন ও পাকিস্তানের বন্ধুত্বকে শুরু থেকেই বিঁধতে থাকেন রাহুল। কিভাবে চিন ও পাকিস্তান ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছিল তা বলতে গিয়ে তিনি বলেন, ‘যখন তারা এসে পৌঁছল, তখন হঠাৎ তারা বুঝতে পারল যে তারা ‘চোখের চো…’ করছে না… আহা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে বরং তারা পাকিস্তান এবং চিনের সাথে যুদ্ধ করছে। চিনারা গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের তথ্য এবং উপগ্রহ তথ্য পাকিস্তানকে সরবরাহ করছিল।’

এদিন শুরু থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হামলার নিন্দা করে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রত্যেকেই ভারতীয় সেনা ও সরকারের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু পহেলগাঁও হামলার বদলা নিতে যা হল, তা হতাশজনক। যে আসিম মুনির পহেলগাঁও হামলার মূলচক্রী, তাকেই মধ্যাহ্নভোজের বিরতিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের পথে না যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। গতকাল সংসদে দাঁড়িয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বললেন, ‘রাত ১টা ৫ মিনিটে অপারেশন সিঁদুর শুরু হয়। এই অভিযান ২২ মিনিট স্থায়ী হয়। রাত ১টা ৩৫ মিনিটে পাকিস্তানকে ফোন করে বলা হয়, আমরা অসামরিক ঘাঁটিতে হানা দিয়েছি। আমরা আর উত্তেজনা বৃদ্ধি চাই না। রাত ১টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমওকে যুদ্ধবিরতিতে যাওয়ার কথা বলা হয়। আপনারা পাকিস্তানকে নিজের রাজনৈতিক ইচ্ছার কথা বলেন যে, আপনারা যুদ্ধ করতে চান না।’ অর্থা‍ৎ আধ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করলেন?’

মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল আরও বলেন, ‘রাজনাথ-জি  সোমবার ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে সিঁদুর অভিযানের তুলনা করেছিলেন। কিন্তু একটা কথা বলছি, ১৯৭১ সালে রাজনৈতিক সদিচ্ছা ছিল। তাই সেনাবাহিনী পাকিস্তানকে দুরমুশ করেছিল। আপনাদের কোনও রাজনৈতিক সদিচ্ছা ছিল না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করে চলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাঁরই হস্তক্ষেপে। যদিও দিল্লির তরফে ওই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘‘একবার মোদিজি বলুন ট্রাম্প মিথ্যেবাদী।’

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক