অসমে ভোটের মুখে জোর ধাক্কা কংগ্রেসের, দল ছাড়লেন প্রাক্তন প্রদেশ সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি রিপুন বোরা এবার দল থেকে পদত্যাগ করলেন বলে সূত্রের খবর। আজ, সোমবার এই পদক্ষেপের পর জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অসমে কংগ্রেসের একজন বিশিষ্ট মুখ হিসাবে পরিচিত রিপুন বোরা। আগে রাজ্যসভার সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। অসমে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রিপুন বোরা তাঁর এই সিদ্ধান্ত দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও তাঁর পদত্যাগের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে।

এদিকে রিপুন বোরার পদত্যাগ এমন এক সময়ে সামনে এল যখন আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে কংগ্রেস উত্তর–পূর্বে তাদের কৌশল তৈরি করছে। এই বিষয়ে অসমের কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া বলেন, ‘‌আমি শুনেছি, আমি তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং আমি তখন সব জানতে পারব। আমি শুনেছি বলেই নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’‌ এর আগে কংগ্রেস ছেড়ে একবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ছিলেন রিপুন বোরা। তৃণমূলের হাত ধরে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। পরে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে যান রিপুন।

অন্যদিকে এবার আবার কংগ্রেস ত্যাগ করলেন রিপুন বোরা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই দলত্যাগ নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কারণ এই রিপুন বোরার সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার সম্পর্ক রয়েছে। কংগ্রেস ছেড়ে হিমন্ত বিজেপিতে যোগ দিয়ে এখন অসমের মুখ্যমন্ত্রী। তাই রিপুন বোরা বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। তাহলে কি শাসকদলে যোগ দিচ্ছেন রিপুন বোরা?‌ এই প্রশ্ন করা হলে সংবাদসংস্থাকে বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়ার বক্তব্য, ‘‌এটা খুবই সাধারণ। এখানে সমীক্ষা আছে, অভ্যন্তরীণ রাজনীতি আছে—সব মিলিয়ে কখনও কখনও কে পাবে এবং কে পাবে না তা নির্ধারণ করে। যদি কেউ অস্বস্তিতে পড়ে এবং মনে করে যে সে বঞ্চিত হচ্ছে তাহলে সে অন্য দলে যোগ দিতে পারে।’‌

এছাড়া রিপুন বোরা কদিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ছিলেন। একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না। একপ্রকার নিষ্ক্রিয় হয়ে রয়ে গিয়েছিলেন। এটা সবার নজরে এসেছিল। কিন্তু নিজে মুখে কিছু বলতে চাননি রিপুন বোরা। এবার দল ছেড়ে দেওয়ায় সেই অঙ্ক মিলে গেল বলে মনে করছেন অনেকে। রিপুন বোরার ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় বিরোধী দলনেতাকে। দেবব্রত সাইকিয়ার কথায়, ‘‌টিকিট বন্টনের গত এক মাসে এটা খুবই সাধারণ ঘটনা। রশিদ মণ্ডল অন্যান্য নেতাদের সঙ্গে অভ্যন্তরীণ মতবিরোধ করেন। তাঁকে একাধিকবার কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। তিনিও উত্তর দিয়েছিলেন। তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে বড় কিছু নেই।’‌

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু