বিক্রান্ত ম্যাসির সঙ্গে অভিনয়ের প্রলোভন, ফাঁদে পা দিয়ে ৪ কোটি খোয়ালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন আরুশী এবং অভিনয়ও করেছেন। আরুশীর অভিযোগ, অভিযুক্ত দুই প্রযোজক তাঁকে প্রতারণা করেছেন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ কোটি টাকা প্রতারিত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের মেয়ে অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক আরুশি নিশঙ্ক। বলিউডের দুই চলচ্চিত্র প্রযোজক মানসী বরুণ বাগলা এবং বরুণ প্রমোদ কুমার বাগলার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ৪ কোটি টাকা প্রতারণা-সহ মানসিক হয়রানি, মৃত্যু হুমকির মতো একাধিক অভিযোগ এনেছেন আরুশী নিশঙ্ক। ইতিমধ্যেই তিনি দেরাদুনের কোতোয়ালি থানায় প্রযোজকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে তিনি জালিয়াতির শিকার হলেন কী করে? জানা গিয়েছে, বলিউডের কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন আরুশী এবং অভিনয়ও করেছেন। আরুশীর অভিযোগ, অভিযুক্ত দুই প্রযোজক তাঁকে প্রতারণা করেছেন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। দুই প্রযোজকই আরুশীর বাড়িতে গিয়ে নিজেদেরকে ফিল্মস প্রোডাকশন লিমিটেডের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন।

প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ নামে একটি ছবি তৈরি করছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শানায়া কাপুর এবং বিক্রান্ত ম্যাসি। এমন পরিস্থিতিতে তাঁদের আরেকজন নায়িকার প্রয়োজন। আরুশীর দাবি, প্রযোজকরা তাঁকে বলেছিলেন, যদি তিনি ছবিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ছবিতে আরেকজন নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারবেন। শুধু তাই নয়, তিনি ছবির মোট লাভের ২০ শতাংশও ভাগ পাবেন। এমনকী তাঁর যদি ভূমিকাটি পছন্দও না হয়, তাহলে তাঁর প্রদত্ত সম্পূর্ণ অর্থ ১৫ শতাংশ সুদ সহ ফেরত পাবেন। এরপর আরুশী প্রযোজকদের ফাঁদে পা দেন।

২০২৪-সালের ৯ অক্টোবর একটি সমঝোতা চুক্তিতে সাইন করেন। হয়। পরের দিনই আরুশীর কাছ থেকে ২ কোটি টাকা নেওয়া হয়। এরপর বিভিন্ন চাপ এবং নতুন অজুহাতে আরুশীর থেকে মোট ৪ কোটি টাকা আদায় করেন। কিন্তু এত কিছুর পরেও আরুশী ছবিতে কোনও ভূমিকা পাননি। এমনকী টাকাও ফেরত পাননি। প্রযোজকরা তাঁকে প্রচারও করেননি, চিত্রনাট্যও চূড়ান্ত করেননি এবং তাকে না জানিয়েই চলচ্চিত্র থেকেও সরিয়ে দেন।তাঁর জায়গায় অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়। এরপর যখন তিনি তার টাকা ফেরত চান, তখন তাকে এবং তার পরিবারকে হত্যা, মানহানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়। এরপরেই আরুশী উভয় প্রযোজকের বিরুদ্ধে প্রতারণা, মানসিক হয়রানি, হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের