চারজন গাঁজা আসক্ত নাবালক পরিযায়ী শ্রমিকের উপর নির্মম হামলা করল, তুলল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার আক্রান্ত পরিযায়ী শ্রমিক। তবে এবার তা ঘটল দক্ষিণের রাজ্যে। এই ঘটনার সঙ্গে জড়িত নাবালকরা বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় চারজন নাবালক মিলে এক পরিযায়ী শ্রমিককে মারধর করেছে বলে অভিযোগ। আর এই মারধরের জেরে গুরুতর আহত হয়েছেন ওই পরিযায়ী শ্রমিক। এখানেই শেষ নয়, ওই ঘটনাটি নাবালকরা মোবাইল ক্যামেরা বন্দি করেছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরই বিজেপি এই ঘটনায় রাজ্যের ডিএমকে সরকারকে নিশানা করেছে।

এদিকে ওই ভাইরাল ভিডিও’‌য় দেখা যাচ্ছে, অভিযুক্ত নাবালকরা নির্জন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ করছে। আর পরিযায়ী শ্রমিককে মারধর করার পর একজন নাবালক তখন বিজয় চিহ্ন বানায়। এই ঘটনা এখন তিরুভাল্লুর জেলায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই হামলার পর পরিযায়ী শ্রমিকের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। নাবালকরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় বেশ কয়েকবার আঘাত করেছিল বলে অভিযোগ। এই হামলার মুখে পড়ে পরিযায়ী শ্রমিক সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ওই পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই দাবি করেন, আক্রান্ত পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের বাসিন্দা।

অন্যদিকে ওই পরিযায়ী শ্রমিকের নাম সিরাজ। তিনি চেন্নাই থেকে তিরুভাল্লুর যাওয়ার সময় ট্রেনে করে যাচ্ছিলেন। তখন নাবালকরা প্রথমে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। গোটা সফর জুড়ে তারা ওই পরিযায়ী শ্রমিককে কাস্তে এবং তরোয়াল দিয়ে হুমকি দিতে থাকে এবং ঘটনাটি নিজেদের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে। পরে চারজন নাবালক সিরাজকে তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি নির্জন এলাকায় ভয় দেখিয়ে নিয়ে যায়। যেখানে তার উপর কাস্তে দিয়ে হামলা করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে এবং নাবালকদের আটক করে। সিরাজকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে এই পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

এছাড়া এই ঘটনার পর রাজ্য সরকারকে নিশানা করে আন্নামালাই বলেন, ‘‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চলছে। এই ঘটনার জন্য ডিএমকে সরকারকে জবাবদিহি করতে হবে।’‌ এই বিজেপি নেতার দাবি, ওই নাবালকরা যখন পরিযায়ী শ্রমিকের উপর হামলা করে তখন তারা গাঁজা সেবন করেছিল। একসময়ের সুশৃঙ্খল রাজ্যকে জঙ্গলরাজে পরিণত করার জন্য ডিএমকে সরকারকে জবাবদিহি করতে হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?