আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: গুজব কত ভয়ঙ্কর ও প্রাণঘাতী  রবিবার (১৪ জুন) তার জলজ্যান্ত প্রমাণ মিলল। চলন্ত ট্রেনে আগুন লেগেছে বলে রটেছিল গুজব। আর আগুনের খবর আদৌ সত্যি কিনা তা যাচাই না করে প্রাণ বাঁচাতে  চলন্ত ট্রেন থেকেই লাইনে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। আর তখনই উল্টোদিক দিক আসছিল দুরন্ত গতির এক্সপ্রেস ট্রেন। তার চাকার তলায় ছিন্নভিন্ন হয়ে গেলেন চার জন। ধাক্কায় ছিটকে পড়ে আরও বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক, তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রেলের আধিকারিকরা।

রেল সূত্রে জানা গিয়েছে, ভয়ঙ্কর দুঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার হেতমপুর রেল স্টেশনের কাছে। এদিন বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ হেতমপুর স্টেশনের কাছাকাছি এসে ডাউন খজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস (১৯৬৬৫) আচমকাই দাঁড়িয়ে যায়। ট্রেনের এক জেনারেল কোচের কোনও যাত্রী আপৎকালীন চেন (ACP) টেনেছিলেন। সেই কারণেই ট্রেনটি লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আচমকাই গুজব রটে, ট্রেনের কামরায় আগুন লেগেছে। এই গুজবের জেরেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে বহু যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে ঝাঁপিয়ে পাশের রেললাইনে পড়েন। ঠিক সেই সময়ই উল্টোদিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস (২০৪২৪)। লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই পাতালকোট এক্সপ্রেস তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।

চোখের সামনে চার যাত্রীর মর্মান্তিক পরিণতি দেখেই হতচকিত হয়ে যান বাকিরা। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।  উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে কত যাত্রী আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি রেল আধিকারিকরা। 

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন