এই মুহূর্তে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বাংলা সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু । ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। বইছে প্রতিশ্রুতির বন্যা। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বাড়ছে শাসক-বিরোধী তরজা। তামিলনাডুতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই প্রধান বিরোধী দল, এআইএডিএমকে, শনিবার (১৭ জানুয়ারী) তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে-এর সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী দলের নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম পর্বের কথা ঘোষণা করেছেন। সেখানেই দেওয়া হয়েছে একাধিক জনমুখী প্রতিশ্রুতি।

এআইএডিএমকের ইসতেহারে মূল প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে রাজ্যের রেশন কার্ড থাকা পরিবারকে প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, পুরুষদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ এবং আম্মা টু-হুইলার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা রয়েছে। ক্ষমতায় এলে এবার সেই সুবিধা পুরুষদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এআইএডিএমকে।

ইশতেহারের মূল বিষয়গুলি হল

মহিলা কল্যাণ (কুলাভিলাক্কু প্রকল্প): এই প্রকল্পের অংশ হিসেবে, সমস্ত রেশন কার্ড থাকা পরিবারকে মাসিক ২০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ সরাসরি পরিবারের মহিলা প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প: এই প্রকল্পটি সিটি বাসে ভ্রমণকারী পুরুষদের জন্য বাস্তবায়িত হবে। সিটি বাসে মহিলাদের জন্য   বিনামূল্যে বাস ভ্রমণের নিয়ম একই থাকবে।

আম্মা ইলম প্রকল্প: গ্রামীণ এলাকায় যাদের নিজস্ব বাড়ি নেই, তাদের জন্য সরকার জমি কিনে কংক্রিটের বাড়ি তৈরি করা হবে। শহরাঞ্চলে যাদের নিজস্ব বাড়ি নেই, তাদের জন্য সরকার জমি কিনে অ্যাপার্টমেন্ট তৈরি করবে, যা বিনামূল্যে প্রদান করা হবে।

আম্মা টু-হুইলার প্রকল্প: এই প্রকল্পের আওতায়, ৫ লক্ষ মহিলাকে আম্মা টু-হুইলার সরবরাহ করা হবে, যার জন্য প্রতি সুবিধাভোগীকে ২৫,০০০ টাকা সরকারি ভর্তুকি দেওয়া হবে।

এআইএডিএমকে ১৫০ দিনের কর্মসংস্থানের জন্য ভিকসিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজিবিকা মিশন (গ্রামীণ) (জি-রাম-জি) কর্মসূচিকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের জি-রাম-জি প্রকল্প অনুসারে, ১২৫ দিনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এআইএডিএমকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।  উভয় দলই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে, গত বছরের এপ্রিলে তারা তাদের জোট  নতুন করে শুরু করে।

  

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ