অশান্ত মণিপুরের জিরিবামে ফের গোলাগুলি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বুধবার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা মণিপুরের জিরিবাম জেলার মংবুং মেইতি গ্রামে নতুন আক্রমণ শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অশান্তি শুরু হয়েছে মণিপুরে। কুকি এবং মেইতি সম্প্রদায়ের অধ্যুষিত অঞ্চলগুলি আবারও উত্তপ্ত। যার ফলে ইতিমধ্যেই মণিপুরের স্কুল-কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। স্নাতক এবং স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এর মধ্যেই আবারও নতুন অশান্তি মণিপুরে। বুধবার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা মণিপুরের জিরিবাম জেলার মংবুং মেইতি গ্রামে নতুন আক্রমণ শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ টা নাগাদ জঙ্গিরা ওই গ্রামে অত্যাধুনিক অস্ত্র ছোড়ে এবং এলোপাথাড়ি গুলি বর্ষণ করেছে।

তবে গোলাগুলির জন্যে কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং প্রায় ১ ঘন্টা গোলাগুলি চলার পর রাত ৮টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়। তবে এই মুহূর্তে প্রশাসনিক কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং স্থানীয় অভিযান পরিচালনার জন্যে নিরাপত্তা বাহিনীদের সাহায্যে করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তবে এই প্রথম নয়, স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি অনুযায়ী, গ্রামবাসীরা মংবুং মেইতেই গ্রামের উপরে একাধিক ড্রোণ উড়তে দেখেছেন। সোমবার ইম্ফল পূর্ব জেলার চানুং এবং সি জুলেন গ্রামে তল্লাশি অভিযান এবং এলাকা আধিপত্যের সময় নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে তৈরি একটি সিঙ্গেল ব্যারেল, একটি SLR ম্যাগাজিন এবং লাইভ গোলাবারুদ জব্দ করেছে।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন